ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বেরসিক পানির প্লাবনে ডুবলো বর-কনের বাড়ি, বিয়ে হলো মাদ্রাসায়

বেরসিক পানির প্লাবনে ডুবলো বর-কনের বাড়ি, বিয়ে হলো মাদ্রাসায়
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

দুবাই ফেরত রাকিবের সাথে ফাতিমা আক্তারের বিয়ের পাকা কথা ছিল আগেই। পূর্ব নির্ধারিতভাবে বরযাত্রার তারিখ ছিল বুধবার (১৪ সেপ্টেম্বর)। বর ও কনের পরিবার পরস্পরের প্রতিবেশী। বিগত সাতদিন ধরে বর ও কনের বাড়িতে আলোকসজ্জাও হয় বর্ণিল।

কিন্তু শেষ মুহুর্তে রণে ভঙ্গ দিলো আড়ম্বর আয়োজনের। বেরসিক জোয়ারের প্লাবন কিছুতেই নামছিল না বাড়ির আঙিণা থেকে। শেষে নিকটস্থ একটি মাদ্রাসায় অতিথি আপ্যায়ন সেরে সম্পন্ন হলো বিয়ের আয়োজন।

ঘটনাটি ঘটেছে বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বকশিরচরে।

জানা গেছে, বকশিরচর গ্রামের কালাম হাওলাদারের বিদেশ ফেরত ছেলে রাকিব হাওলাদারের সাথে একই গ্রামের আনোয়ার হোসেনের মেয়ের বিয়ের কথা ঠিক হয়।

আনোয়ার হোসেন জানান, উভয় পরিবারের মিলিয়ে ৩ শ অতিথি ও স্বজন দাওয়াত দেওয়া ছিল। ভেবেছিলাম বৃষ্টি কমবে। সেইসাথে নেমে যাবে পানি। আজ (বুধবার) বৃষ্টি কমলেও উঠানে পানি কমেনি। এজন্য কিছুটা কষ্ট হলেও পাশেই চাঁদপাশা মহিলা দাখিল মাদ্রাসায় অতিথি আপ্যায়ন করেছি। চেষ্টা থাকলেও অন্য গাড়ি রাস্তায় ঢুকাতে না পেরে ভ্যানে করে মেয়ে-জামাতাকে আমার বাড়ি থেকে গেছে।

কালাম হাওলাদার বলেন, আমাদের অনেক বড় পরিকল্পনা ছিল সন্তানদের বিয়ের আয়োজন নিয়ে। কিন্তু পানি এমনভাবে জমে ছিল তা সম্ভব ছিল না। শেষে  যতটুকু সম্ভব ততটুকুতেই অনুষ্ঠান সম্পন্ন করা হয়েছে। তিনি জানান, রাকিব আমার বড় ছেলে এবং পুত্রবধূ ফাতিমা ওই পরিবারের সবার ছোট মেয়ে।

বর রাকিব হাওলাদারের চাচাতো ভাই রুহুল আমিন বলেন, পূর্বে থেকেই দুই পরিবার প্রতিবেশী ছিল না। কনের মূল বাড়ি ছিল উপজেলার অন্য এলাকায়। তবে কয়েক বছর পূর্বে তারা কালাম হাওলাদার চাচার বাড়ির পাশে জমি কিনে বাড়ি করে সেখানে বসবাস করেন।

চাঁদপাশা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি মেম্বার মামুন খান বলেন, নদীর পানি বৃদ্ধি বা টানা বৃষ্টি হলেই চাঁদপাশা ইউনিয়নের অনেক এলাকা প্লাবিত হয়। বকশিরচর তারমধ্যে অন্যতম নিম্ন একটি গ্রাম। আজকে সেখানে একটি বিয়ের আয়োজন ছিল। কিন্তু পানিতে পুরো গ্রাম তলিয়ে থাকায় শেষে পাশের একটি মহিলা মাদ্রাসায় আয়োজন সম্পন্ন হয়েছে। 


এসএমএইচ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ