ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • ঝালকাঠিতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রের উদ্বোধন 

    ঝালকাঠিতে পল্লী বিদ্যুতের উপকেন্দ্রের উদ্বোধন 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নবগ্রাম উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে সদর উপজেলার নবগ্রামে ১২ কোটি ৪৬ লাখ ৮৯ হাজার টাকা ব্যয়ে প্রকল্পটির উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এমপি। 

    উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা আওয়ামী লীগের সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, বরিশাল পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী দিপঙ্কর মন্ডল, ঝালকাঠি পল্লী বিদ্যুতায়ন সমিতির জিএম প্রকৌশলী মো. ইমদাদুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান মজিবুল হক আকন্দ। ঝালকাঠি পল্লী বিদ্যুতায়ন সমিতির সভাপতি মো. রাজু খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সমিতির সহসভাপতি জিএম মোর্শেদ। 

    প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু বলেন, আন্তর্জাতিক একটি সমস্যা সরকারের ঘাড়ে চাপিয়ে দিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদের ব্যাপারে সজাগ থাকতে হবে। বিদেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে। মানুষ এখন বুঝতে পেরেছে বাংলাদেশের প্রধানমন্ত্রী কতো কষ্ট করে দেশটাকে চালাচ্ছে, তাই বিরোধী দল আন্দোলনের নামে দানা বাধতে পারেনি। এ দেশের মানুষ উপলব্ধি করতে পেরেছে বলেই বিএনপির আন্দোলনে সারা দেয় না। আজ বুধবার বিকেলে ঝালকাঠির নবগ্রাম পল্লী বিদ্যুতায়ন বোর্ডের উপকেন্দ্র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

    বিরোধী দলের উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আমির হোসেন আমু বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সমস্ত ইউরোপ কেপে উঠেছে। এই সময় বিদ্যুতের চাহিদা পূরণের জন্য বাংলাদেশের সরকার হিমশিম খাচ্ছেন। রাশিয়া থেকে তেল ও গ্যাস না দেওয়ার কারণে সারাদেশে বিদ্যুৎ ও তেলের সংকট। আমরা আমদানি নির্ভর দেশ। যেসব দেশ থেকে আমাদের আমদানি করতে হচ্ছে, তারাই যখন পারছে না তখন আমরা কিভাবে পাবো। বাংলাদেশে যেসব জিনিসের দাম বাড়ার কথা বলে বিরোধী দলের নেতারা হই-চৈ করছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি বিদেশের অনেক দেশের তুলনায় বাংলাদেশে পণ্যের দাম কম আছে। 


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ