ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে সেমিনার অনুষ্ঠিত

মানসিক স্বাস্থ্যের যত্ন নিয়ে সেমিনার অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল কালেক্টরেট স্কুল এন্ড কলেজে শিশু কিশোরদের মানসিক স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১৪ সেপ্টেম্বর ) বেলা ১২ টায় আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। 

জেলা প্রশাসন ও ইউনসেফর সহযোগীতায় এর আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ সোসাইটি। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খন্দকার অলিউল ইসলাম, আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষক দিল আফরোজ তানিয়া, জেলা প্রশাসনের কো-অর্ডিনেটর দীপ্তি মন্ডল দিতি, ইউনিসেফ বরিশাল অফিসের ওয়াটার এন্ড হাইজিন অফিসার ফোরকান আহম্মেদ। 

সেমিনারে প্রধান আলোচক ছিলেন শের-ই-বাংলা মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. সৈয়দ মাহাবুবে কিবরিয়া। তিনি শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য বিষয়ে নানান প্রশ্নের উত্তর ও পরামর্শ দেন।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ