ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

গৃহকর্মী সুরক্ষা ও নীতি বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত

গৃহকর্মী সুরক্ষা ও নীতি বাস্তবায়ন কমিটির সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

গৃহকর্মী সুরক্ষা ও নীতি ২০১৫ বাস্তবায়নের লক্ষ্যে গঠিত বরিশাল জেলা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রশান্ত কুমার দাস, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. মুহাইমিনুল ইসলাম, শ্রম অধিদপ্তরের কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন বরিশাল কার্যালয়ের উপ-মহাপরিদর্শক মো. ইউসুফ আলীসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দারসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ গৃহকর্মী সুরক্ষা ও নীতি, ২০১৫ বাস্তবায়নে বিভিন্ন কৌশল নিয়ে মুক্ত আলোচনা করেন এবং তা বাস্তবায়নে দিক নির্দেশনা প্রদান করা হয়।


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ