ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা
  • জাল টানতে গিয়ে স্রোতে ভেসে গেলেন জেলে

    জাল টানতে গিয়ে স্রোতে ভেসে গেলেন জেলে
    মোশারফ হোসেন শরিফ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বৈরী আবহাওয়া উপেক্ষা করে জীবিকার তাগিদে মাছ ধরতে গিয়ে জাল টানার সময় স্রোতে ভেসে গেছেন মোশারফ হোসেন শরিফ (২৫) নামে এক জেলে। দুদিন ধরে তিনি নিখোঁজ রয়েছেন।

     
    এর আগে রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরের দিকে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের পক্ষিদিয়া এলাকায় এ ঘটনা ঘটে। মোশারফ উপজেলার চরদুয়ানী ইউনিয়নের তাফালবাড়িয়া গ্রামের শহীদ শরিফের ছেলে।

    নামবিহীন ওই ট্রলারের মাঝি শাহিন শরীফ বলেন, শুক্রবার (৯ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরবন সংলগ্ন পক্ষিদিয়া এলাকায় মাছ ধরার জন্য যাই। রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে জাল পেঁচিয়ে যায়। ওই জাল টানতে মোশারফ পানিতে নামলে হঠাৎ স্রোতের তোরে ভেসে যায়। কিছুক্ষণ খোঁজাখুঁজি করলে তাকে পাওয়া যায়নি।  

    এদিকে মোশারফের বাড়িতে এ খবর জানার পরে কান্নার রোল পড়ে। স্বজনরা উদ্ধারের দাবি জানিয়েছেন।

    মোশারফের স্ত্রী হাসি বেগম বলেন, এখন পর্যন্ত ত‍াঁর কোনো সন্ধান পাওয়া যায়নি। আমরা আত্মীয় স্বজন এবং ট্রলার মালিক সমিতির কাছে জানিয়েছি।

    এ বিষয়ে বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, নিখোঁজ জেলের সন্ধান অব্যাহত রয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ