ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  •  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ খেলা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়া, প্রাণ গেল আর্জেন্টিনা সমর্থক স্বামীর আর্জেন্টিনার হারে বুয়েন্স আইরেসে ভয়াবহ দাঙ্গা
  • বেতাগী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকে লিগ্যাল নোটিশ

    বেতাগী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদকে লিগ্যাল নোটিশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকানের বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির অভিযোগে নোটিশ দিয়েছেন বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. অলিউল্লাহ।  

    অলিউল্লাহ অলির আইনজীবী মো. আশ্রাফুল আলম সোমবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় গনমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

    আইনজীবী আশ্রফুল আলম জানান, গত ৩ সেপ্টেম্বর শনিবার বিকেলে বেতাগী সদর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে মাকসুদুর রহমান ফোরকান বক্তব্য দেওয়ার সময় বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগ নেতাদের সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য করেন।  

    তিনি বলেছেন, বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নের জন্য যে তিনজনের নাম প্রস্তাব করা হয়েছিল সেখানে লাখ লাখ টাকা নিয়েছে উপজেলা আওয়ামী লীগ। এছাড়া নির্বাচনি প্রচরণা সভায় বক্তব্য দিতে যাওয়া নেতাদেরও টাকা দিতে হয়েছে বলে মন্তব্য করেছিলেন ফোরকান।  

    উপযুক্ত তথ্য প্রমাণ ছাড়া এমন মন্তব্য কেন তিনি করেছেন এবং তার মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরায় বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অলিউল্লাহ অলির ৫০ কোটি টাকার মানহানি হয়েছে।

    তিনি আরও জানান, নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে সন্তোষজনক জবাব না দিলে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও নোটিশে উল্লেখ করা হয়।

    এ বিষয়ে জানতে বেতাগী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি লিগ্যাল নোটিশের কথা জেনেছেন, তবে এখনও তার কাছে নোটিশ পৌঁছেনি। বিষয়টি লজ্জাজনক দাবি করে তিনি বলেন, আগামীকাল অলিউল্লাহ অলির কাছে তিনি যাবেন এবং নিজেদের মধ্যের ভুল বোঝাবুঝির অবসান ঘটাবেন।

    এ ব্যাপারে বরগুনা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মো. অলিউল্লাহ অলির সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ