ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • রাজাপুরে চেক জালিয়াতির মামলায় তরুণী গ্রেফতার

    রাজাপুরে চেক জালিয়াতির মামলায় তরুণী গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুর উপজেলায় পৃথক দু’টি চেক জালিয়াতির মামলায় আয়শা আক্তার সুমা (২২) এক তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।

    রোববার উপজেলা সদরের থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    আয়শা উপজেলার শুক্তাগড় ইউনিয়নের নারিকেল বাড়িয়া এলাকার আব্দুল জলিল আকনের মেয়ে।  

    পুলিশ জানায়, ২০২১ সালে আয়শাকে আসামি করে ঢাকার মতিঝিল ও যশোর থানায় পৃথক দু’টি চেক জালিয়াতির মামলা হয়। ওই দুই মামলায় তার নামে আদালত ওয়ারেন্ট জারি করায় পুলিশ তাকে গ্রেফতার করে।  

    এছাড়া ওই তরুণীর নামে রাজাপুর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের আরেকটি মামলা রয়েছে বলেও পুলিশ জানায়।

    রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, রোববার দুপুরে আসামিকে ঝালকাঠি আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ