ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা
  • ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ডাকাত ইলিয়াস খা ২০ বছর পর র‌্যাবের হাতে গ্রেফতার

    ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ডাকাত ইলিয়াস খা ২০ বছর পর র‌্যাবের হাতে গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার তালতলীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি ডাকাত ইলিয়াস খাঁ ২০ বছর ফেরারি থাকার পর র‌্যাবের হাতে গ্রেফতার হয়েছে। 

    শনিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তালতলী উপজেলার হেলেঞ্চাবাড়িয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। 

    ২০০২ সালের একটি ডাকাতি মামলার (দায়রা মামলা নং ৩৩/২০০২) রায়ে ইলিয়াসের ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ হয়। রায়ের কাগজপত্র গায়েব করে গাববাড়িয়া গ্রামের রশিদ খাঁর পুত্র কুখ্যাত ডাকাত ইলিয়াস খাঁ ২০ বছর যাবত ফেরারি হয়ে ঘুরে বেরিয়েছে। 

    ইলিয়াসের বিরুদ্ধে ডাকাতি মামলা ছাড়াও পাশ্ববর্তী চন্দনতলা হিন্দু গ্রামে ১৪টি পরিবারকে নির্যাতন করায় ভূক্তভোগী ওই  হিন্দু পরিবারগুলো রাতের আঁধারে ভারত চলে যায় বলে অভিযোগ রয়েছে। ওই নির্যাতনের পর সরকার হিন্দু গ্রামে ১টি অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন করেছিলেন। 

    গত রবি মৌসুমে বীরমুক্তিযোদ্ধা মরহুম আঃ গণি তালুকদারের জমিতে রোপন করা মুগডাল চুরি করলে তার বিরুদ্ধে একটি চুরি মামলা হয়। এতে ডাকাত ইলিয়াস ক্ষিপ্ত হয়ে প্রকাশ্যে আঃ গণি তালুকদারের পুত্র ও তার নাতিকে খুন করার উদ্দেশ্যে দা নিয়ে ধাওয়া করে। সম্প্রতি আমতলীতে ৪/৫ টি ডাকাতি সংঘটিত হয়েছে। এসব ডাকাতির সাথে ডাকাত ইলিয়াস খাঁ জড়িত থাকতে পারে বলে এলাকাবাসীসহ অনেকেই সন্দেহ পোষণ করছেন।

    পটুয়াখালী র‌্যাব-৮ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের আভিযানিক দল কোম্পানীর অধিনায়ক সহকারী পুলিশ সুপার তুহিন রেজার নেতৃত্বে গতকাল রাত ৯ টায় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাওযার চেষ্টা কররে ঘেরাও করে ফেরারি ডাকাত ইলিয়াসকে গ্রেফতার করে তালতলী থানায় সোপর্দ করেন। 

    তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী সাকোয়াত হোসেন তপু মুঠোফোনে বলেন, গতকাল রাতে ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি কুখ্যাত ডাকাত ও একাধিক মামলার পলাতক আসামী ইলিয়াস খাঁ ২০ বছর ফেরারি থাকার পর র‌্যাব গ্রেফতার করে তালতলী থানায় সোপর্দ করেছে। 


     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ