পাঠকদের চাহিদা অনুযায়ী সাংবাদিকদের তথ্য সমৃদ্ধ সংবাদ প্রকাশ করা উচিত - নওয়াজীশ আলী খান

'সাংবাদিকদের সমাজকে দেওয়ার অনেক কিছু রয়েছে। তারা সমাজের সংগতি ও অসংগতি তুলে ধরায় কতৃপক্ষের নজড়ে আসে। মাঠ পর্যায়ে সাংবাদিকদের আরো সচেতন ও দূরদৃষ্টি সম্পন্ন হতে হবে। তাহলেই ভবিষ্যৎ প্রজন্মের কাছে একটি সুষ্ঠু সমাজ রেখে যাওয়া সম্ভব। আমদের এ পর্যায়ে আসার পেছনে বড় ভুমিকা রেখেছে স্কুল পর্যায়ের শিক্ষকরা। আমরা তাদের এখনও শ্রদ্ধাভরে স্মরন করি। বর্তমানে সংবাদের মাধ্যমে জানতে পারি শিক্ষক ছাত্রের সম্পর্কটা আগের যায়গায় নেই। এটার কারন খুঁজে বের করা উচিত। একজন সফল মানুষের ভিত্তি মজবুত করে একজন শিক্ষক। বিষয়টা বর্তমান প্রজন্ম ভুলতে বসেছে'।
বরিশালের বাবুগঞ্জ থেকে প্রকাশিত 'মাসিক বাবুগঞ্জের আলোকিত কণ্ঠ' পত্রিকার পরিচালনা পর্ষদ এর সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে দেশ বরেণ্য মিডিয়া ব্যক্তিত্ব সাবেক বিটিভির পরিচালক, এটিএন বাংলার অনুষ্ঠান উপদেষ্টা, আলোকিত কণ্ঠ পত্রিকার প্রধান পৃষ্ঠপোষক নওয়াজীশ আলী খান এসব কথা বলেন।
শনিবার বিকল ৪.০০ টায় রাজধানী ঢাকায় এভার গ্ৰীন ইন্টারন্যাশনাল ট্রেডিং লি. এর সভাকক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব, বাবুগঞ্জের আলোকিত কন্ঠ পত্রিকার প্রধান উপদেষ্টা এ এস মাহমুদ সভার সভাপতিত্ব করেন। সভাপতি তার বক্তব্যে বলেন, বাবুগঞ্জের আলোকিত কন্ঠ পত্রিকার প্রকাশ ও সম্পাদক সাইফুল রহিম এর চেষ্টায় একটা প্লাটফর্মে বসতে পেরেছি। পত্রিকাটির পরিচালনা পর্ষদের বিগত দিনের কার্যক্রম আমার কাছে ভালো লেগেছে। করোনা মহামারী সময়ে তারা তৎপর ছিলো। অক্সিজেন সিলেন্ডার সরবরাহ ছিলো অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। এছাড়া তারা খাদ্য সামগ্রী ও শীত বস্ত্র বিতরণ করে মানবিকতার পরিচয় দিয়েছে। আমার জন্ম ভুমি বাবুগঞ্জে ভালো কিছু হলে আনন্দ পাই'।
প্রভাষক সাইফুল রহিম এর পরিচালনায় সভায় বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাবুগঞ্জের আলোকিত কন্ঠ পত্রিকার উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কালাম আজাদ, রুপায়ন গ্রুপের সিনিয়র জেনারেল ম্যানেজার এডভোকেট এসএম শফিউল্লাহ, ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান , ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসেন, বাবুগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি জহিরুল হাসান অরুণ, বাবুগঞ্জ উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, আলোকিত কণ্ঠ পত্রিকার সহকারী সম্পাদক সাদাত সিকদার, মো. আরাফাত হোসেন ফরিদ, আমানুল্লাহ খান নোমান, বিশিষ্ট ব্যবসায়ী মো. সাইফুল ইসলাম খান, মো. রফিকুল ইসলাম, মো. আলাউদ্দিন, কৃষিবিদ মো. তৌফিকুল ইসলাম প্রমুখ।
এএজে