ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা

আগৈলঝাড়ায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে বরিশালের আগৈলঝাড়ায় ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

আইন-শৃংখলা বাহিনীর সহযোগীতায় শনিবার বিকেলে গৈলা বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সুমি রানী মিত্র ও মো. শাহ শোয়াইব মিয়া এই অভিযান পরিচালনা করেন। 

এসময় গৈলা বাজারে মূল্য তালিকা না থাকায় মায়ের দোয়া ষ্টোরকে ৩ হাজার টাকা, বাপ্পি ষ্টোরকে ৩ হাজার টাকা, রাসেদ এন্টারপ্রাইজকে ৩ হাজার টাকা, মূল্য তালিকা না থাকা ও মেয়াদ উর্ত্তীন পন্য বিক্রি করায় মা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা ও মেয়াদ উর্ত্তীন ঔষধ বিক্রি করায় নাহার মেডিকেল হলকে ৪ হাজার টাকাসহ ৫টি ব্যবসা প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর সুকলাল শিকদার ও আইন-শৃংখলা বাহিনীর সদস্যরা।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ