ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

মানসম্মত শিক্ষার জন্য শিক্ষককেই আগে জানতে হবে- আমিনুল ইসলাম খান

মানসম্মত শিক্ষার জন্য শিক্ষককেই আগে জানতে হবে- আমিনুল ইসলাম খান
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান বলেছেন, মানসম্মত শিক্ষার জন্য শিক্ষককেই আগে জানতে হবে। সব বিষয়ে জানতে হবে। আর জানতে হলে পড়তে হবে। শিক্ষক যোগ্য না হলে কোনো শিক্ষাইতো আমরা পাবোনা। শনিবার দুপুরে সৈয়দ হাতেম আলী কলেজ মিলনায়তনে "মানসম্মত শিক্ষা সময়ের প্রয়োজন" শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

শিক্ষা সচিব আরো বলেন, আমাদের মনে রাখতে হবে, আমাদের বেতন, উপার্জন যা ই বলি সব কিছু সাধারণ মানুষের টাকায়। মানুষের টাকায় আমাদের জীবিকা। তাই নৈতিকতার জায়গাটি ধরে রাখতে হবে। মানুষের প্রতি বিশ্বাসঘাতকতা করা যাবেনা। আমার দায়িত্বে ফাঁকি দেয়া মানেই মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করা।

মতবিনিময় সভায় এক শিক্ষকের প্রশ্নের উত্তরে শিক্ষা সচিব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছয়দফা সময়ের ঘটনাসহ অসমাপ্ত ডায়রীর থেকে উদাহরণ তুলে ধরেন। তিনি বলেন, জাতির জনক যখন ছয়দফা দিলেন সেটি প্রথম কিন্তু গ্রহণযোগ্যতা পায়নি। পরে ৬৬ তে এসে ধীরে ধীরে ছয়দফাই প্রধান হাতিয়ার হয়েছে। তাই ধৈর্য হারালে হবেনা। আমার কাজটুকু আমি করে যাব। চারপাশের অন্য কিছু দেখবোনা।

আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মু. মোস্তফা কামাল। এসময় সৈয়দ হাতেম আলী কলেজের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ