ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

গৌরনদীতে দুই কেজি গাঁজাসহ কারবারি ‍আটক

গৌরনদীতে দুই কেজি গাঁজাসহ কারবারি ‍আটক
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে একজন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-৮। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে এক কেজি ৯শত গ্রাম গাঁজা।

আটক মাদক কারবারি মো. ইউসুফ বেপারী গৌরনদী উপজেলার পূর্ব বাকাইল গ্রামের মো. ওহাব বেপারীর ছেলে।

র‌্যাব-৮ এর উপ-পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানিয়েছেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর রাত ১টার দিকে ইউসুফ বেপারীর নিজ বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে মাদক ব্যবসায়ী ইউসুফ বেপারী। তখন র‌্যাব সদস্যরা ঘেরাও করে তাকে আটক করে। পরে তার কাছ থেকে দুই কেজি ৯শত গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এই ঘটনায় র‌্যাব-৮ সিপিএসসি’র ডিএডি আব্দুল মতিন বাদী হয়ে গৌরনদী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে ১০ সেপ্টেম্বর শনিবার মাদক কারবারি ইউসুফকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ