ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • বরিশালে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 

    বরিশালে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল সদর উপজেলা থেকে গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি)। উপজেলার টুঙ্গীবাড়িয়া ইউনিয়নে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার। 

    আটক ব্যক্তিরা হলেন- টুঙ্গীবাড়িয়া ইউনিয়ন বিশারত গ্রামের মৃত ছালাম গাজীর ছেলে নাসির গাজী (২৫) ও একই ইউনিয়নের নরকাঠি গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে রবিন হাওলাদার (২০)।

    জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল বন্দরথানার এসআই সামসুল ইসলাম সোমবার সকালে ওই ইউনিয়নের নরকাঠি এলাকায় অভিযান চালিয়ে রবিন হাওলাদারকে আটক করেন। 

    এসময় তার কাছ থেকে ৩০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। রোববার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে ওই ইউনিয়নের স্লুইজগেট এলাকায় অভিযান চালায় এসআই সজল সাহা। এসময় ২৫ গ্রাম গাঁজাসহ নাসির গাজীকে আটক করা হয়। দু’টি ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। 

    বন্দর থানার ওসি আনোয়ার হোসেন তালুকদার জানান, মাদক বিরোধী অভিযানে তাদের আটক করা হয়েছে। মাদক নির্মূলে এই অভিযান অব্যাহত থাকবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ