বিএনপিকে বাইরে রেখে আর কোন নির্বাচন করতে দেওয়া হবে না- মো. মনিরুজ্জামান খান

বরিশাল মহানগর বিএনপি আহবায়ক মো. মনিরুজ্জামান খান বলেছেন, রাতের অন্ধকারে অবৈধভাবে ক্ষমতা দখল করে নেওয়া স্বৈরাচারী শেখ হাসিনাকে এক দফার আন্দোলনের মাধ্যমে হটিয়ে এদেশে নিরপেক্ষ সরকার গঠন করার মধ্য দিয়ে আপনাদের সাথে নিয়ে বিএনপি নির্বাচনে যাবে। এদেশে বিএনপিকে বাইরে রেখে আর কোন নির্বাচন করতে দেওয়া হবে না।
শনিবার বিকালে নগরীর কাশিপুর বাজারে গণবিরোধী কর্তৃত্ববাদী ফ্যাসিস্ট আওয়ামী কর্তৃক জ্বালানি তেল, পরিবহন ভাড়া সহ সকল দ্রব্য মূল্যের বৃদ্ধির প্রতিবাদে ও ভোলা সহ নারায়নগঞ্জে পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রদল নেতা নুরে আলম এবং স্বেচ্ছাসেবক দল নেতা আঃ রহিম সহ শাওন প্রধান কে হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর ৯টি ওয়ার্ড বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক আলতাফ মাহমুদ সিকদারের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক এ্যাড. শাহ্ আমিনুল ইসলাম আমিনের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপি সদস্য সচিব এ্যাড. মীর জাহিদুল কবির জাহিদ।
এসময় অরো বক্তব্য রাখেন, মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. আলী হায়দার বাবুল, মহানগর বিএনপি সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক জিয়া উদ্দিন, মহানগর বিএনপি যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান টিপু, সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব কে.এম শহিদুল্লাহ, যুগ্ম আহবায়ক মাকসুদুর রহমান মাকসুদ, মহানগর বিএনপি সিনিয়র সদস্য আ.ন.ম সাইফুল আহসান আজিম, মহানগর মহিলাদল সভাপতি অধ্যাপিকা ফারহানা তিথি, মহানগর শ্রমিকদল সদস্য সচিব শহিদুল ইসলাম, মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি মাহবুবুর রহমান পিন্টু, মহানগর যুবদল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. মাজহারুল ইসলাম জাহান প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে ৯ ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা মিছিল সহকারে কাশিপুরের বিক্ষোভ সমাবেশে অংশ গ্রহন করে।
এএজে