ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন এ কে এম মুরতুজা আবেদীন

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন এ কে এম মুরতুজা আবেদীন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

জাতীয় পার্টি বরিশাল জেলা শাখার আহবায়ক, বরিশাল মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি ও বরিশাল সিটি কর্পোরেশনের কাউন্সিলর এ্যাডভোকেট এ কে এম মুরতুজা আবেদীনকে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ন মহাসচিব পদ থেকে পদোন্নতি দিয়ে জাতীয় পার্টি কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান পদে পদোন্নতি প্রদান করা হয়েছে।

জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এম,পি তাকে এই পদোন্নতি প্রদান করেন।

গত ৭ সেপ্টেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করো হয়েছে।
এতে উল্লেখ করা হয়েছে ৯ম জাতীয় সম্মেলনের প্রদত্ত ক্ষমতা ও গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা ও ধারা ২০ উপধারা ১ (১) ক এর বিধান অনুযায়ী এ্যাডভোকেট এ কে এম মুরতুজাকে (আপনাকে) জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব থেকে পদোন্নতি  প্রদান করে ভাইস চেয়ারম্যানর হিসেবে নিয়োগ প্রদান করা হলো। 

এ্যাডভোকেট এ কে এম মুরতুজা আবেদীন জাতীয় পার্টির প্রতিষ্ঠাকালীন থেকে রাজপথের সক্রিয় কর্মী এরশাদ মুক্তি আন্দোলনের অর্ধশতাধিক রাজনৈতিক মামলার স্বীকার হয়ে জেল জুলুম নির্যাতন ভোগ করেছেন। তিনি বরিশাল সিটি কর্পোরেশন এর  টানা ৫ বারের নির্বাচিত কাউন্সিলর।

মুরতুজা আবেদীনকে পদোন্নতি দিয়ে জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান নির্বাচিত করায় জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দলীয় উপনেতা  গোলাম মোহাম্মদ কাদের এম.পি, জাতীয় পার্টি কো- চেয়ারম্যান সাবেক মন্ত্রী এ,বি এম রুহুল আমিন হাওলাদার, জাতীয় পার্টির মহাসচিব সাবেক মন্ত্রী মুজিবুল হক চুন্নু এম.পি'র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বরিশাল জেলা ও মহানগর জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ