ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু ঈদে পরিবহন বাড়তি ভাড়া নিলে সেই পরিবহনের রুট পারমিট বাতিল হবে: মন্ত্রী বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যতিক্রমী উদ্যোগ, কমলো ৫০ শতাংশ লাইট-এসি ডিউটি ফাঁকি দিয়ে প্রাইভেট প্র্যাকটিস, চিকিৎসকের লাইসেন্স স্থগিত
  • 'একজন আদর্শ শিক্ষক দেশ ও জাতির জন্য আর্শিবাদ’

    'একজন আদর্শ শিক্ষক দেশ ও জাতির জন্য আর্শিবাদ’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শিক্ষকতা চাকরি নয়, এটা একটা মহান পেশা। কেননা, একজন শিক্ষক জাতিকে গড়ে তুলতে প্রধান কারিগর হিসেবে কাজ করেন।


    একজন আদর্শ শিক্ষক দেশ ও জাতির জন্য আর্শিবাদ’। আর সেই শিক্ষক যদি তার ছাত্র-ছাত্রীকে নৈতিকতা শিক্ষা না দেন তবে তিনি পাপ করবেন। নৈতিকতা, আদর্শ ও মূল্যবোধহীন শিক্ষা অর্থহীন।  

    শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর কলেজে অনুষ্ঠিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দানকালে তিনি এ কথা বলেন।  

    এ সময় তিনি আরও বলেন, একজন শিক্ষক আমৃত্যু শিক্ষক। তিনি শিক্ষকতা পেশা থেকে অবসরে গেলেন মানে তিনি আর শিক্ষক নন, বিষয়টি এমন না’।  

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ আল সাদীদ ও অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নির্জন কান্তি বিশ্বাস।  

    সমাবেশে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, নাজিরপুর কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, মাটিভাঙ্গা ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ সন্তোষ কুমার মিস্ত্রী, সাবেক প্রধান শিক্ষক কেশব লাল দাস, নাজিরপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত কুমার হালাদার, গিরীশ চন্দ্র মণ্ডল প্রমুখ।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ