ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ 

বাবুগঞ্জে বিএনপির বিক্ষোভ সমাবেশ 
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

তেল,পরিবহন ভাড়া সহ সকল দ্রব্যের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের নজিরবিহীন লোডশেডিং ও ভোলায় পুলিশের গুলিতে নুরে আলম, আব্দুর রহিম এবং নারায়ণগঞ্জে শাওন প্রধান হত্যার প্রতিবাদে বিএনপির রহমতপুর ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।   

শুক্রবার বিকাল ৪ টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর  ইউনিয়নের দ্বারিকা মধ্য ফেরিঘাট পুরাতন মহাসড়কে এ বিক্ষোভ  সমাবেশ অনুষ্ঠিত হয়। রহমতপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল করিম হাওলাদারের সভাপতিত্বে এবং উপজেলা  বিএনপির প্রকাশনা সম্পাদক  মো. মনিরুজ্জামান খোকনের সঞ্চালনায় আলোচনা সভায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল জেলা বিএনপির আহবায়ক এ্যাডভোকেট মজিবুর রহমান নান্টু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বরিশাল জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাডভোকেট সাদেকুর রহমান লিংকন, মো. রুহুল আমিন, সাংগঠনিক টিম প্রধান বাবুগঞ্জ উপজেলা মো. মোফাজ্জল হোসেন,  বরিশাল জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য,বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ইসরত হোসেন কচি, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ওয়াহিদুল ইসলাম প্রিন্স। 

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম বাদশা, মো. কামাল সরদার, মোশাররফ হোসেন খান, মাহাবুবুর রহমান তালুকদার, মো. সেলিম সরদার, আ. আব্দুর রাজ্জাক, যুবদল নেতা রিয়াজ হোসেন, শহিদুল ইসলাম মৃধা, সেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ বিশ্বাস, সদস্য সচিব কামরুল হাসান সোহাগ, শ্রমিক দলের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সবুজ, শ্রমিক দল নেতা  আব্দুল মান্নান, কৃষক দলের সাধারণ সম্পাদক  মো. হেলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এ আর সুমন, ছাত্রদল নেতা আজিজুল ইসলাম, আরিফুর রহমান রবিন, আকিব ইমরান, আবদুল্লাহ আল-মামুন,রানা তালুকদার, নাদিম হাওলাদার, মোশাররফ হোসেন শুভ প্রমূখ।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ