ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • পিরোজপুরের গাড়ির ধাক্কায় যুবক নিহত

    পিরোজপুরের গাড়ির ধাক্কায় যুবক নিহত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের নাজিরপুরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) গাড়ির ধাক্কায় মো. সোহাগ (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। বুধবার (৭ সেপ্টেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। 

    পরে রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয় বলে জানান নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির। 

    নিহত সোহাগ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের চরেরমেশ গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তিনি একটি ওষুধ কোম্পানিতে ডেলিভারি অ্যাসিস্ট্যান্ট (ডিএ) হিসেবে নাজিরপুরে কর্মরত ছিলেন। 

    স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে নাজিরপুর থেকে সিআইডির একটি গাড়ি পিরোজপুরে যাওয়ার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে সোহাগকে ধাক্কা দেয়। এ সময় স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে তাৎক্ষণিক নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। রাতে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

    দি একমি ল্যাবরেটরিজ লিমিটেডের পিরোজপুরের সিনিয়র মেডিকেল প্রমোশন অফিসার মো. মনির হোসেন জানান, সোহাগ বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে হেঁটে যাওয়ার সময় সিআইডির পিকআপ ভ্যানটি তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি মাটিতে পড়ে যান। এরপর শরীরের বাম পাশের ওপর দিয়ে গাড়িটি চলে যায়। 

    ভোলা সদর উপজেলাার ভেদুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান মো. মোস্তফা কামাল বলেন, আমি বিষয়টি ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। নিহতের বাড়ি ভেদুরিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে। নিহতের মরদেহ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আছে বলে শুনেছি। 

    নাজিরপুর থানা পুলিশের ওসি মো. হুমায়ুন কবির জানান, বুধবার বিকেলে নাজিরপুর থেকে সিআইডির একটি গাড়ি পিরোজপুরে যাওয়ার পথে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ দুর্ঘটনা ঘটে।


    ‍এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ