ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

ব‌রিশা‌লে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

ব‌রিশা‌লে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল এক আরোহী নিহত হয়েছে। 

নিহতের নাম নাঈম খলিফা (৩০)। তিনি রিশাল এয়ারপোর্ট থানাধীন বকশির চর এলাকার বাসিন্দা আবু খলিফার ছেলে।

বৃহস্পতিবার রাত ৮ টার দিকে ঢাকা-বরিশাল মহসড়কের গড়িয়ার পাড় এলাকায় এই দুঘর্টনা ঘটে। 

পুলিশ জনায়, নাঈম নিজের বাড়ি থেকে মোটরসাই‌কেল যো‌গে বরিশাল নগরীর দিকে আসছিলো। পথিমধ্যে গড়িয়ার পাড় নামক এলাকায় বিপরীত মুখি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয় মোটরসাই‌কেল‌টির। এতে গুরুতর আহত হয় নাঈম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শের ই বাংরা মেডিক্যাল ক‌লেজ হাসপাতালে ভ‌র্তি কর‌লে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ব‌রিশাল এয়ার‌পোর্ট থানার ও‌সি কম‌লেশ চন্দ্র হালদার ব‌লেন, এই ঘটনায় মাই‌ক্রোবাস‌টি আটক করা গে‌লেও চালক পা‌লি‌য়ে যায়। নিহ‌তের লাশ হাসপাতা‌লের ম‌র্গে র‌য়ে‌ছে।


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ