ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

মুলাদীতে গাছুয়া ইউনিয়নে জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন

মুলাদীতে গাছুয়া ইউনিয়নে জাতীয় পার্টির ওয়ার্ড কমিটি গঠন
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশাল-৩ বাবুগঞ্জ-মুলাদী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জাতীয় পার্টির প্রেসেডিয়াম সদস্য আলহাজ্ব গোলাম কিবরিয়া টিপুর হাতকে শক্তিশালী করার লক্ষে মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নে ৫নং ওয়ার্ডের জাতীয় পার্টির কমিটি গঠন করা হয়ছে।

বৃহস্পতিবার বিকাল ৪টায় পূর্ব হোসনাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে গাছুয়া ইউনিয়র জাতীয় পার্টির আহবায়ক মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে  কমিটি গঠন উপলক্ষে আলোচনা সভা ও কাউন্সিল অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত জাতীয় পার্টির সদস্যদের ভোটে মিজান তালুকদার কে সভাপতি ও আশিক কে সাধারন সম্পাদক এবং হারুন কবিরাজ  কে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ঠ কমিটি গঠন করা হয়। 

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা উপজেলা জাতীয় পার্টির আহবায়ক হারুন অর রশিদ খান, বিশেষ অতিথি সাবেক উপজেলা চেয়ারম্যান কো-আহবায়ক আ. মজিদ, যুগ্ন আহবায়ক সেলিম আহম্মেদ চৌকিদার, জানে আলম দুলাল চৌধুরী, কাজী জানে আলম দুলাল, সিনিয়র সদস্য মাহমুদ হোসেন টিপু, সদস্য আঃ রশিদ হাওলাদার, গাছুয়া ইউনিয়ন যুগ্ন আহবায়ক রুহুল আমিন, সোবাহান, সদস্য সচিব টগর মুন্সি সহ জাতীয় পার্টির ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মী বৃন্দ । 
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ