ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব, অপেক্ষা মন্ত্রিসভার সম্মতির
  • নোয়াখালীতে বিকাশের ১৭ লাখ টাকা ছিনতাই

    নোয়াখালীতে বিকাশের ১৭ লাখ টাকা ছিনতাই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীর কবিরহাট উপজেলা থেকে ব্র্যাক ব্যাং বিকাশ ডিস্ট্রিবিউটরের ১৭ লাখ ২৫হাজার টাকা ছিনতাই হওয়ার অভিযোগ পাওয়া গেছে।  

    ছিনতাইয়ের শিকার যুবকের নাম মো.ইয়াছিন বাবর (২৭) সে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের জোনাকির পোল এলাকার মো.মফিজ উল্যার ছেলে এবং ব্র্যাক ব্যাংক বিকাশ ডিস্ট্রিবিউটর এস কমিনেকেশন (২) কোম্পানীগঞ্জ শাখার মার্কেটিং অফিসার।  

    বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মিয়াজী বাড়ির সামনে থেকে টাকা ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।  

    ছিনতাইয়ের শিকার মার্কেটিং অফিসার মো.ইয়াছিন বাবর বলেন, আমি গত আড়াই বছর যাবত ব্র্যাক ব্যাংক বিকাশ ডিস্ট্রিবিউটর এস কমিনেকেশন (২) কোম্পানীগঞ্জ শাখায় মার্কেটিং অফিসার হিসেবে কাজ করছি। আমি আমার ডিস্ট্রিবিউটর সেন্টার থেকে পার্শ্ববর্তী কবিরহাট পৌরসভা এলাকার বাজার গুলো থেকে বিকাশের টাকা সরবরাহ এবং সংগ্রহ করে থাকি। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে কবিরহাট বাজারের বিভিন্ন দোকান থেকে বিকাশের নগদ ১৭ লাখ ২৫ হাজার টাকা সংগ্রহ করি। টাকা সংগ্রহ শেষে কোম্পানীগঞ্জের বসুরহাট বাজারের ডিস্ট্রিবিউটর এস কমিনেকেশন (২) কোম্পানীগঞ্জ শাখার উদ্দেশ্যে যাত্রা করি। যাত্রা পথে কবিরহাট উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মনির উদ্দিন মিয়াজী বাড়ির সামনে পৌঁছলে চারজন যুবক আমার মোটরসাইকেলের গতিরোধ করে। একপর্যায়ে দুইজন যুবক আমাকে গালমন্দ করে মারধর শুরু করে। অপর দুইজন যুবক আমার থেকে ১৭লাখ ২৫হাজার টাকাসহ মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে পালিয়ে যান।

    ব্র্যাক ব্যাংক বিকাশ ডিস্ট্রিবিউটর এস কমিনেকেশন (২) কোম্পানীগঞ্জ শাখার প্রোপাইটর ইমন সাহা বলেন,খবর পেয়ে আমি ঘটনাস্থলে এসেছি। ছিনতাইয়ের শিকার মার্কেটিং অফিসার ইয়াছিন বাবর কয়েকজন ছিনতাইকারীকে চিনেছেন বলে জানিয়েছেন। এ ছিনতাইয়ের ঘটনাও তার এলাকায় ঘটে।     
     
    কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, টাকা ছিনতাইয়ের অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ