ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

আগৈলঝাড়ায় বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ

আগৈলঝাড়ায় বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের আগৈলঝাড়ায় বেশিরভাগ প্রাথমিক বিদ্যালয়ে নেই খেলার মাঠ। খেলার মাঠ না থাকায় টিফিনে বিরতির সময় শ্রেণিকক্ষে বসেই সময় পার করে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা। মাঠের অভাবে বিদ্যালয় গুলোতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব হচ্ছে না। তাই ওইসব বিদ্যালয়ে খেলার মাঠ তৈরির দাবি জানিয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। 

সরেজমিন গিয়ে দেখা গেছে, আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নে ৯৭ টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে অন্তত প্রায় ৪০টি প্রাথমিক বিদ্যালয়ে নেই কোন খেলার মাঠ। যে কারনে টিফিন কিংবা অন্য কোন বিরতির সময় শ্রেণিকক্ষে বসেই সময় পার করে ছোট ছোট কোমলমতি শিক্ষার্থীরা। মাঠের অভাবে বিদ্যালয় গুলোতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাও সম্ভব হচ্ছে না। খেলার মাঠ না থাকায় আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগীতার দৌড়সহ বিভিন্ন প্রতিযোগীতার বাছাই হচ্ছে বিদ্যালয়ের পাশের যানচলাচলের রাস্তায় বসে। রাস্তায় বসে দৌড়সহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগীতার বাছাই পর্ব করায় যে কোন সময় ঘটতে পারে দুর্ঘটনা। মাঠ না থাকার কারনে খেলাধুলা ও চিত্তবিনোদন থেকে বঞ্চিত হচ্ছে ওইসব বিদ্যালয়ের শিক্ষার্থীরা। 

পশ্চিম গোয়াইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, দর্জিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়, চলাইরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সজল দাস, অবনি মন্ডল, অভি শর্মা, খালিদ হাসান, তমা বৈরাগী, শিবানী রায়, শাহানাজ আক্তারসহ একাধিক শিক্ষার্থীরা জানান, বিদ্যালয়ে মাঠ না থাকায় টিফিনে বিরতির সময় শ্রেণিকক্ষে বসেই সময় পার করতে হয় আমাদের। এছাড়াও আন্তঃজেলা ক্রীড়া প্রতিযোগীতা, বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতাসহ মাঠ না থাকার কারনে বিভিন্ন দিবসের কুচকাওয়াজে অংশগ্রহণ করতে পারছি না আমরা। 

নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিনু সেন শর্মা বলেন, বিদ্যালয়ে খেলার মাঠ না থাকায় কোমলমতি শিশুরা খেলাধুলা ও চিত্তবিনোদন থেকে বঞ্চিত হচ্ছে। শিক্ষার্থীদের মানসিক বিকাশের জন্য ওই সব বিদ্যালয়ে খেলার মাঠের দাবি জানান তাঁরা।


এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখর রঞ্জন ভক্ত বলেন, উপজেলার ৯৭টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে এক-তৃতীয়াংশ বিদ্যালয়ে খেলার মাঠ নেই।  যেহেতু বিদ্যালয় গুলোতে খেলার মাঠ তৈরি করার মত যায়গা রয়েছে, তাই অতিদ্রæত উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে শিক্ষার্থীদের খেলাধূলা করার জন্য মাঠের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
 


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ