ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • ফার্মেসিতে মিলল গাঁজা-ইয়াবা: পল্লী চিকিৎসক গ্রেফতার 

    ফার্মেসিতে মিলল গাঁজা-ইয়াবা: পল্লী চিকিৎসক গ্রেফতার 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী সুবর্ণচর উপজেলা থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫১ পিস ইয়াবাসহ এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ।

    বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চর মহিউদ্দিন বাজারের পশ্চিমে পণ্ডিতের দোকানের রাহাদ মার্কেটের একটি  ফার্মেসি থেকে তাকে গ্রেফতার করা হয়। 

    গ্রেফতারকৃত মো. রুবেল (৩৩) উপজেলার চরজুবিলি ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের চর জিয়া গ্রামের মৃত ফারুকের ছেলে এবং ওই বাজারের পল্লী চিকিৎসক ও রুবেল ফার্মেসির মালিক।  

    স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পল্লী চিকিৎসক রুবেলের দোকান তল্লাশী করে একটি বালিশের নিচ থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য পেয়ে তাৎক্ষণিক রুবেলকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।  

    চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, পল্লী চিকিৎসক রুবেলের ফার্মেসি দোকান থেকে ২পুরিয়া গাঁজ ও ৫১পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রক্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।  
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ