ঢাকা শনিবার, ০৭ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • মঠবাড়িয়ায় বিএনপি-জামায়াত'র নৈরাজ্যের প্রতিবাদ সভা

    মঠবাড়িয়ায় বিএনপি-জামায়াত'র নৈরাজ্যের প্রতিবাদ সভা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিএনপি-জামায়াত'র নৈজাজ্যের প্রতিবাদে পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিবাদ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় আ'লীগ বৃহস্পতিবার সকালে উপজেলার তুষখালী ইউনিয়নের জানখালী বাজারে এ সভার আয়োজন করেন। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও পিরোজপুর জেলা আ'লীগের সদস্য মো. তাজউদ্দিন আহম্মেদ।

    স্থানীয় আ'লীগ নেতা ও বাজার বনিক সমিতির সভাপতি মো. ইউনুস হাওলাদারের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য মো. শাহ আলম তালুকদার, আ'লীগ নেতা সোবাহান হাওলাদার,  সেলিম হাওলাদার, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, যুবলীগ সহ সভাপতি আরিফুল ইসলাম সোহাগ, মৎস্যজীবি লীগ সহ সভাপতি মো. আলমগীর হোসেন, যুবলীগ নেতা আল আমীন গোলদার, রামীম আহমেদ, শাহীন মিয়া নবী, শ্রমিক লীগ নেতা নাসির জমাদ্দর, কবির হোসেন, আসলাম জমাদ্দার, শাহীন খান, সোহাগ মিয়া প্রমুখ।

    প্রধান অতিথি তাজউদ্দিন আহম্মেদ বলেন, বিএনপি-জামায়াত‘র আগুন সন্ত্রাসীর মাধ্যমে এ দেশের হাজারো মানুষ পুড়িয়ে হত্যা করেছে। রেহাই পায়নি বাসের মধ্যে ঘুমিয়ে থাকা হেলপার-সুপারভাইজার। এই আগুন সন্ত্রাসীরা মাথাচাড়া দিয়ে উঠতে চায়। বিএনপি-জামায়াত'র সন্ত্রাসী কর্মকান্ড ও নৈরাজ্য রাজ পথেই মোকাবেলা করতে হবে। তাঁরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এ আগুন সন্ত্রাসীরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ১৯ বার হত্যার চেস্টা চালিয়েছে। আপনাদের দোয়া ও আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন এবং থাকবেন। এসময় তিনি বর্তমান সরকারের বিভিন্ন সফলতার কথা তুলে ধরে বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যাতে আবারও ক্ষমতায় আসতে পারে সেজন্য আমাদের সকলকে কাজ করতে হবে।

    উল্লেখ্য-তাজউদ্দিন আহম্মেদ গত ৮ দিন ধরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিএনপি-জামায়াত'র নৈজাজ্যের প্রতিবাদে এ প্রতিবাদ ও সচেতনতা সভা করে আসছেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ