ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ঝালকাঠিতে ভাস্কর শিল্পীকে কুপিয়ে জখম

    ঝালকাঠিতে ভাস্কর শিল্পীকে কুপিয়ে জখম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ফেসবুকে মাদকসেবীদের বিচরণ নিয়ে স্টাটাস দেওয়ায় ঝালকাঠিতে আতিকুল ইসলাম (৩৮) নামে এক ভাস্কর শিল্পীকে মাদকসেবীরা কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

    বুধবার রাতে শহরের আমতলা মোড় এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে। 

    আহত আতিকুল ইসলাম অভিযোগ করেন,  গত ৩০ আগস্ট শহরের আমতলা এলাকায় মাদক বেচাকেনা ও সেবনের বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দেন তিনি। এর পরে ওই এলাকায় পুলিশ টহল জোরদার করে। এতে মাদকসেবীরা ক্ষুব্ধ হয়। বুধবার রাত ১২টার দিকে শহরের মিনিপার্ক এলাকা থেকে মোটরসাইকেল আমতলা সড়কের বাসার সামনে আসলে অজ্ঞাত ব্যক্তিরা অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়। তাঁরা ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে স্থানীয়রা। তিনি দাবি করছেন, ফেসবুকে স্টাটাস দেওয়ায় মাদকসেবীরাই তাঁর ওপর হামলা চালিয়েছে।

    সদর হাসপাতালে চিকিৎসাধীন আতিকুল ইসলাম বলেন, মাদকসেবীরা আমার ওপর হামলা চালিয়ে যাওয়ার সময় এলাকা ছেড়ে চলে যেতে বলেছে। আমি যদি দুএক দিনের মধ্যে আমতলা এলাকা না ছাড়ি, তাহলে আমাকে মেরে ফেলার হুমকি দেয় তাঁরা। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। মামলা করলেও আমার ওপর আবার হামলা হতে পারে। আমি বিষয়টি পুলিশকে জানিয়েছি।

    ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান বলেন, বিষয়টি ভিকটিম নিজেই পুলিশের কাছে জানিয়েছে, অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ