ঢাকা রবিবার, ২৬ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা ১৬৬ কিলোমিটার সড়কে ৭০ ঝুঁকিপূর্ণ বাঁক, পাঁচ বছরে প্রাণ গেল ২৪শ মানুষের এবার তালা দেওয়া হলো বরিশালের সিভিল সার্জনের কক্ষে
  • নলছিটিতে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন

    নলছিটিতে অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠি জেলার নলছিটি  উপজেলার মোল্লার হাট জেড এ ভুট্টো ডিগ্রি কলেজে ঘুষ বানিজ্যের মাধ্যমে চারজন ল্যাব সহকারী নিয়োগ ও অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। 

    বুধবার সকাল ১১ টায় মোল্লাহাট চৌমাথা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, কলেজর সাবেক অধ্যক্ষ রুস্তম আলী হাওলাদার, মোল্লার হাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মারুফ রহমান, সাধারণ সম্পাদক নয়ন হাওলাদার, ব্যবসায়ী শাহাজাহান প্রমুখ । 

    বক্তারা বলেন, কলেজে অর্থের বিনিময়ে চারজন ল্যাব সহকারী নিয়োগ দেওয়া হয়। আমরা এই  ল্যাব সহকারী নিয়োগ বাতিল ও অধ্যক্ষের অপসারণের দাবি করছি। 

    এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী হাওলাদার জানান,  আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট।
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ