প্রবীণ সাংবাদিক এস এম ইকবালের খোঁজ নিলেন জেলা প্রশাসক

বরিশালের প্রবীণ সাংবাদিক ও আইনজীবী এস এম ইকবালের অসুস্থতার খোঁজখবর নিতে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার এর পক্ষ থেকে ফল ও আর্থিক শুভেচ্ছা প্রদান করা হয়েছে।
বানারীপাড়া উপজেলার কৃতিসন্তান প্রবীণ সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সুধীজন এস এম ইকবাল বেশ কিছুদিন যাবৎ বার্ধক্যজনিত কারণে বাসায় অবস্থান করছে।
বুধবার বরিশালের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার সুধীজন এস এম ইকবাল এর বার্ধক্যজনিত অসুস্থতার খোঁজখবর নিতে জেলা প্রশাসকের পক্ষ থেকে ফলের ঝুড়ি ও আর্থিক শুভেচ্ছা নিয়ে সহকারী কমিশনার ও এনডিসি মো. মুশফিকুর রহমান তার বাসায় যান।
এসময় সহকারী কমিশনার মুশফিকুর রহমান জেলা প্রশাসকের পক্ষে প্রবীণ সাংবাদিক এস এম ইকবাল এর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাঁর হাতে ফলের ঝুড়ি ও আর্থিক শুভেচ্ছা তুলে দেন।
এসময় তাঁর যে কোন প্রয়োজনে জেলা প্রশাসন পাশে আছে বলে আশ্বাস প্রদান করেন। জেলা প্রশাসকের এই শুভেচ্ছা পেয়ে তাকে কৃতজ্ঞতা জানান সাংবাদিক এস এম ইকবাল।
এএজে