বরিশালে কালো কাপড় পড়ে যুবদলের শোক র্যালি

নারায়ণগঞ্জে পুলিশের গুলিতে যুবদল নেতা শাওন প্রধান নিহতের প্রতিবাদে শরীরে বিভিন্ন সেøাগান লেখা কালো কাপড় পড়ে বরিশালে শোক র্যালি করেছে যুবদল।
বুধবার বিকাল ৪টায় বরিশাল মহানগর যুবদলের আয়োজনে নগরীর সদর রোড এলাকায় এই র্যালি অনুষ্ঠিত হয়। র্যালি শেষে দলীয় কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করেন যুবদল নেতাকর্মীরা।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি ছিলেন, যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ইসাহাক সরকার। সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি আক্তারুজ্জামান শামীম।
এসময় অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, মহানগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাজহারুল ইসলাম জাহান, সহ-সভাপতি কামরুল ইসলাম রতনসহ যুবদলের নেতৃবৃন্দ।
সমাবেশে নেতৃবৃন্দ বলেন, ‘এই সরকার পুলিশকে ব্যবহার করে বিএনপির নেতৃবৃন্দের ওপর নির্বিচারে গুলি করে হত্যা করছে। তারা নারায়ণগঞ্জে যুবদল নেতা শাওনকে গুলি করে হত্যা করেছে। ভোলায় ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে গুলি করে হত্যা করেছে। আমরা এর বিচার পাইনি। পুলিশের এই অস্ত্র জনগণের টাকায় কেনা অস্ত্র। সামনে আরেকটি গুলি চালালে অস্ত্র ছিনিয়ে নিয়ে আমরা পাল্টা গুলি ফিরিয়ে দেবো।
প্রতিবাদ সভার পূর্বে যুবদল নেতাকর্মীরা সদর রোডস্থ অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে থেকে বিভিন্ন সেøাগান লেখা কালো কাপড় গায়ে জড়িয়ে এবং হাতে কালো পতাকা নিয়ে শোক র্যালি বের করে। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এর আগে নগরীর ৩০টি ওয়ার্ড থেকে যুবদলের নেতাকর্মীরা খÐ-খÐ মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। যুবদলের শোক র্যালিকে ঘিরে সদর রোড এবং দলীয় কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।
এদিকে, শোক র্যালি শেষে যুবদলের দুই পক্ষের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১০ জন কর্মী আহত হন। তবে কি কারনে এই মারামারির ঘটনা ঘটেছে তা জানাযায়নি।
এএজে