ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বানারীপাড়ায় বিদ্যুৎস্প‍ৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

বানারীপাড়ায় বিদ্যুৎস্প‍ৃষ্টে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের বানারীপাড়ায় বিদ্যুৎস্প‍ৃষ্টে সৌরভ হালদার (১৬) নামের এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, বুধবার সকাল থেকে সৌরভ  উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামে সৎসঙ্ঘ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠানে স্বেচ্ছাশ্রমে কাজ করছিল। সে দুপুর ২টার দিকে  রান্নার জন্য  মন্দিরের মটর থেকে পানি তুলতে সুইচ অন করলে বিদ্যুৎস্পৃষ্ট হয় । তাকে উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওই গ্রামের সুরেশ হালদারের ছেলে সৌরভ হালদার বানারীপাড়া সরকারি ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) স্কুল থেকে ১৫ সেপ্টেম্বর অনুষ্ঠেয় এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরুর মাত্র এক সপ্তাহ পূর্বে বিদ্যুৎস্পর্শে সৌরভের এ মর্মান্তিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক,অভিভাবক ও সহপাঠিসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে। ছেলেকে হারিয়ে বাবা-মা পাগল প্রায়। পরিবারে বইছে শোকের মাতম। সৎসঙ্ঘের ধর্মীয় অনুষ্ঠানটি বিষাদে পরিণত হয়


এইচকেআর
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ