ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • ঝালকাঠিতে জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু

    ঝালকাঠিতে জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু
    প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে সদর উপজেলা পর্যায়ে ৪৯তম জাতীয় স্কুল-মাদ্রাসা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে। বুধবার দুপুরে শেখ রাসের মিনি স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার। 

    উদ্বোধনী খেলায় ঝালকাঠির উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয় বালক দল ট্রাইবেকারে ৪-২ গোলের ব্যাবধানে জেবিআই ইছানীল মাধ্যমিক বিদ্যালয়ের বালক দলকে পরাজিত করেছে। এ প্রতিযোগিতায় বালক গ্রুপে ১২টি ও বালিকা গ্রুপে ৬টি দল অংশ নিচ্ছে। এছাড়া হ্যান্ডবলে বালক ও বালিকা বিভাগে তিনটি করে দল অংশ নিচ্ছে। কাবাডি প্রতিযোগিতায় বালিকা গ্রুপে চারটি, বালক গ্রুপে তিনটি দল অংশগ্রহন করছে। এই প্রতিযোগিতায় দাবা ও সাতার রয়েছে।

    উপজেলা শিক্ষা কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও ইসরাত জাহান সোনালি, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আল মামুন খান ধলুসহ শিক্ষা বিভাগ, শিক্ষক ও শিক্ষার্থী এবং ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ