ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

পূর্বের ভাড়ায় যাত্রী পরিবহন করায় ছয় পরিবহন কাউন্টারে জরিমানা

পূর্বের ভাড়ায় যাত্রী পরিবহন করায় ছয় পরিবহন কাউন্টারে জরিমানা
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সরকার নির্ধারিত বাস ভাড়া নিশ্চিত করতে বরিশালের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে। এসময় ভাড়ার মূল্য তালিকানা না থাকা এবং তেলের দাম কমার পরেও পূর্বের ভাড়ায় যাত্রী পরিবহনের অপরাধে ছয় কাউন্টারকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

মঙ্গলবার দুপুরে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় এর ভ্রাম্যমান আদালত এই অর্থদণ্ড দিয়েছেন। ভ্রাম্যমান আদালতকে সহায়তা করেন বিআরটিএ’র বরিশাল জেলা কার্যালয়ের পরিদর্শক ইকবাল মাহমুদ ও র‌্যাব-৮ এর একটি টিম।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায় বলেন, ‘সরকার নির্ধারিত বাস ভাড়া নিশ্চিত করতে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাসস্ট্যান্ডের বিভিন্ন কাউন্টারে অভিযান পরিচালনা করা হয়। এসময় ভাড়ার মূল্য তালিকা না থাকা ও তেলের দাম কমার পরও আগের ভাড়ায় যাত্রী পরিবহনের প্রমাণ পাওয়া যায়।

এজন্য ইলিশ পরিবহন, হাওলাদার পরিবহন, গ্রীন লাইন পরিবহন, সাকুরা পরিবহন, শ্যামলী পরিবহন এবং গোল্ডেন লাইন পরিবহন কাউন্টারে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

তিনি বলেন, ‘সকল পরিবহন কাউন্টারগুলোকে সতর্ক করা হয়েছে। যাতে সরকার নির্ধারিত ভাড়ার বেশি টাকা যাত্রীদের কাছ থেকে না নেয়া হয়। পাশাপাশি ভাড়ার তালিকা প্রদর্শনের নির্দেশ দেয়া হয়েছে। জনস্বার্থে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ