ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • মুলাদীতে গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন দেওয়ান মামুন  মুক্তিযুদ্ধের প্রজন্ম বরিশাল জেলা দক্ষিণের পরিচিতি সভা কোচিংয়ে বিরক্ত করার অভিযোগে জিলা স্কুলের দুই শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক দীর্ঘদিনের দুর্ভোগ ঘোচাতে ববিতে হাজার কোটি টাকার মেগা প্রকল্প পর্নোগ্রাফি, ডাকাতিসহ ১৪ মামলার আসামি গ্রেফতার  ১২ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার  ডেঙ্গুতে মারা গেলেন বরগুনার এমপির শাশুড়ি  কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা উদ্বোধন হতে যাচ্ছে দক্ষিণাঞ্চলের প্রথম ক্যান্সার হাসপাতাল বরগুনায় সেতু ভেঙে খালে, শিক্ষার্থীসহ গ্রামবাসীর ভরসা নৌকা
  • সাবেক এমপির এলাকায় যাওয়া ঠেকাতে 

    বরগুনায় রাতভর লাঠি হাতে ছাত্রলীগের মহড়া

    বরগুনায় রাতভর লাঠি হাতে ছাত্রলীগের মহড়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনায় বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে তার নিজ সংসদীয় এলাকায় যাওয়া ঠেকাতে রাতভর রড ও লাঠি হাতে বরগুনা পৌরশহরে অবস্থান করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

    সোমবার (৫ সেপ্টেম্বর) রাতভর তারা মহড়া দেন। পরে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল থেকে তাদের ফেসবুক আইডিতে তাদের লাঠি হাতে মহড়া দেওয়ার ছবি পোস্ট করতে থাকেন।


    তাদের পোস্ট করা ছবিতে দেখা যায়, বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লার নেতৃত্বে প্রায় শতাধিক ছাত্রলীগ নেতাকর্মী রাতে বরগুনার টাউনহল ব্রিজে অবস্থান করছেন। তাদের হাতে লোহার পাইপ, রড ও লাঠি।

    এ বিষয়ে বরগুনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সবুজ মোল্লা বলেন, ‘বরগুনা-২ আসনের বিএনপির সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনিকে কোনোভাবেই বরগুনা ও পাথরঘাটায় ঢুকতে দেওয়া হবে না। গত কয়েকদিন ধরে তিনি চান্দখালী হয়ে রাতে বরগুনা প্রবেশের চেষ্টা করছেন। তাই ছাত্রলীগ নেতারা টাউনহল ব্রিজে রাতভর অবস্থান নিয়েছিলেন।’


    রাতে রড ও লাঠি হাতে অবস্থান নেওয়া ব্যক্তিরা ছাত্রলীগের নেতাকর্মী বলে নিশ্চিত করেছেন বরগুনা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল করিম রেজা।

    রাতে রড ও লাঠি হাতে হাতে ছাত্রলীগের নেতাকর্মীদের মহড়া ও তার ছবি ফেসবুকে প্রকাশ কতটা ঠিক হয়েছে জানতে চাইলে নিজেকে অসুস্থ দাবি করে তিনি ফোনের সংযোগ কেটে দেন।

    এ বিষয়ে বক্তব্য জানতে ফোনে সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। একজন রিসিভ করে নিজেকে তার কর্মী পরিচয়ে বলেন, ‘পাথরঘাটায় ৪ তারিখের হামলার পর স্যার হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক তাকে আপাতত কথা বলতে নিষেধ করেছেন।’
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ