ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • জাতীয় গ্রিডে বিপর্যয়ে 

    ঝালকাঠিতে সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল

    ঝালকাঠিতে সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    জাতীয় গ্রিডে বিপর্যয়ের ফলে ঝালকাঠিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা শহরে বন্ধ থাকার পরে ১০ মিনিটের জন্য এসে আবার বিদ্যুৎ চলে যায়। সর্বশেষ বিকেলে বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়। এদিকে জেলার অন্য তিনটি উপজেলা নলছিটি, রাজাপুর ও কাঁঠালিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। একদিকে তীব্র গরম অন্যদিকে বিদ্যুৎ না থাকায় দুর্ভোগে পড়েছেন এ জেলার বাসিন্দারা। 

    বিদ্যুৎ না থাকায় অফিস, আদালত, ব্যাংক, বীমা, স্কুল, কলেজসহ সকল প্রতিষ্ঠানে অন্ধকারের মধ্যেই কাজ করতে হচ্ছে। অনেকে  মোমবাতি জ্বালিয়ে প্রয়োজনীয় কাজ সেরেছেন। তবে বিদ্যুৎ না থাকায় মোবাইল ফোন কোম্পানিসহ অন্যান্য ওয়াইফাই নেটওয়ার্ক ছিল না। এতে দুর্ভোগের শিকার হয়েছেন ব্যাংকের গ্রাহকরা। তাঁরা নেটওয়ার্কের অভাবে লেনদেন করতে পারেনি। এছাড়াও সকাল থেকে বিদ্যুৎ না থাকায় ব্যবসায়ীরাও পড়েছেন বিপাকে। বাসা বাড়িতেও বিদ্যুৎ না থাকায় প্রচন্ড গরমে দিশেহারা হয়ে পড়েছেন শহরবাসী।

    ঝালকাঠি ওয়েস্টজোন পাওয়ার ডিট্রিবিউশন কোম্পানীর নির্বাহী প্রকৌশলী আব্দুর রহীম জানান, জাতীয় গ্রিডে বিপর্যয়ের কারণে ঝালকাঠিসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিকেলে এ সমস্যা সমাধান হয়ে গেছে বলেও তিনি জানান।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ