ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • ঝালকাঠি-বরিশালসহ ৫ রুটে চারঘণ্টা বাস ধর্মঘট

    ঝালকাঠি-বরিশালসহ ৫ রুটে চারঘণ্টা বাস ধর্মঘট
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চালককে মারধরের প্রতিবাদ ও শ্রমিকদের নিরাপত্তার দাবিতে ঝালকাঠি-বরিশালসহ পাঁচ রুটে চারঘণ্টা বাস চলাচল বন্ধ রেখেছে আন্তজেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়ন। 

    মঙ্গলবার সকাল ১১টা থেকে বেলা তিনটা পর্যন্ত এ ধর্মঘট করেন তাঁরা। এ সময় ঝালকাঠি থেকে বরিশাল, পিরোজপুরের ভান্ডারিয়া, রাজাপুর, কাঁঠালিয়াসহ পাঁচ রুটের যাত্রীরা বিপাকে পড়েন। আকস্মিক বাস ধর্মঘটের কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে অন্যান্য যানবাহনে গন্তব্যে যেতে হয় যাত্রীদের। 

    জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমান হাবিব জানান, সকাল ১০টার দিকে ভান্ডারিয়া থেকে যাত্রীবাহী বাস আল মদিনা ঝালকাঠির বারইবাড়ি এলাকায় আসলে বাস মালিক সমিতির চেকপোস্টে গাড়িটি থামানো হয়। এ সময় গাড়ি চালক হেলালের সাথে মালিক সমিতির চেকপোস্টে বহিরাগত কয়েকজন যুবকের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে গাড়ি চালককে মারধর করা হয়। এ ঘটনার পর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ তাৎক্ষণিক বৈঠক ডেকে বাস ধর্মঘটের ডাক দেন। 

    শ্রমিক নেবৃন্দের অভিযোগ, বাস মালিক সমিতি সড়কের বিভিন্ন স্থানে চেকপোস্টে বহিরাগত লোক বসিয়ে গাড়ি চালকদের হয়রানি করে। চালকদের মারধরের ঘটনাও ঘটে প্রায়ই। চালকদের নিরাপত্তার অভাবে বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরে উভয় সংগঠনের মধ্যে বৈঠকে সমঝোতা হলে বিকেল তিনটায় বাস চলাচল শুরু হয়।

    বাস ও মিনি বাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন বলেন, শ্রমিকর সাথে যে সমস্যার সৃষ্টি হয়েছে, তা সমাধান হয়েছে। পুনরায় বাস চালাচলও শুরু হয়েছে। শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে সামান্য ঘটনা ঘটেছে। এটা মিমাংসা হয়ে গেছে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ