ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • বিলম্ব ফি ছাড়াই বাড়ছে এসএসসির ফরমপূরণের সময়

     বিলম্ব ফি ছাড়াই বাড়ছে এসএসসির ফরমপূরণের সময়
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     


    চলতি বছরের এসএসসি পরীক্ষার ফরমপূরণ স্থগিত রাখার নির্দেশনা দেয়া হয়েছে। তবে বিলম্ব ফি ছাড়াই ফরমপূরণের সময় বাড়ানোর ঘোষণা দেয়া হয়েছে। বুধবার (৭ এপ্রিল) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলাম সাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

    নির্দেশনায় বলা হয়েছে, কেভিড-১৯ বিস্তারের কারণে এসএসসি পরীক্ষা-২০২১ এ বিলম্ব ফি ছাড়া ফরমপূরণের সময় বর্ধিত করে নতুন সময়সূচি জানিয়ে দেয়া হবে। এসএসসি পরীক্ষার ফরমপূরণে বোর্ড কর্তৃক নির্ধারিত ফির অতিরিক্ত অর্থ আদায় করার কোনো সুযোগ নেই। ফরমপূরণে অতিরিক্ত ফি আদায়ের কোনো অভিযোগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এর আগে গত সোমবার (৫ এপ্রিল) আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘লকডাউনের কারণে এসএসসির চলমান ফরমপূরণ স্থগিত রাখা হয়েছে। বর্তমানে মহামারি একটি জাতীয় সমস্যা। তাই লকডাউন শেষে ফরমপূরণের সময় বাড়ানো হবে। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।’

    কতদিন সময় বাড়ানো হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘ইতোমধ্যে অধিকাংশ শিক্ষার্থী নিজেদের ফরমপূরণের কাজ শেষ করেছে। এখনও যারা বাকি রয়েছে, তাদের সুবিধার্থে লকডাউন শেষে নতুন করে বিলম্ব ফি ছাড়া ৪ থেকে ৫ দিন সময় বাড়ানো হবে। যেহেতু এসএসসি পরীক্ষার সময় এখনও নির্ধারণ হয়নি, তাই প্রয়োজনে এ সময় আরও বাড়ানো হতে পারে।’


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ