ঢাকা সোমবার, ৩১ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা শেবাচিম হাসপাতাল পরিচালনা কমিটির সদস্য হলেন বরিশাল প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু আইফোন কিনতে শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি! বাঁশ কেনার কথা বলে ৫৫ বছর বয়সী নারীকে ধর্ষণ, আটক ১ ঝালকাঠিতে গাছের সঙ্গে মুরগীবাহী পিকআপের ধাক্কা, নিহত ১ বরিশাল নগরীর ৩০ ওয়ার্ডে নির্মিত হবে ২০টি খেলার মাঠ বরিশালে সাড়ে ১২ হাজার হেক্টর জমিতে পাটের আবাদ, ফিরছে সুদিন  বরিশালে ২১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ববি শিক্ষকের পদত্যাগ দাবিতে উপাচার্যের কার্যালয়ে ঘেরাও করে শিক্ষার্থীদের বিক্ষোভ  শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫
  • অজু করতে গিয়ে গৃহবধূর মৃত্যু

    অজু করতে গিয়ে গৃহবধূর মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালীল দ্বীপ উপজেলা হাতিয়াতে অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।  

    নিহত মোমেনা আক্তার টুম্পা উপজেলার হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের মো.সালাউদ্দিনের স্ত্রী।  

    গতকাল সোমবার বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার হাতিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের উত্তর রেহানিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

    স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলের দিকে টুম্পা অজু করতে পুকুর ঘাটে যায়। ওই সময় সে পানিতে পড়ে মারা যায়। পরে পরিবাদেরর সদস্যরা তাকে দেখতে পেয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

    ঘটনার সত্যতা নিশ্চিত করেন হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আমির হোসেন। তিনি বলেন,নিহত টুম্পা মৃগী রোগে আক্রান্ত ছিলেন।  এর আগেও সে একাধিকবার পানিতে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে তাৎক্ষণিক উদ্ধার করে। সোমবার বিকেলে বাবার বাড়ির বসত ঘরের পাশের পুকুরে সে অজু করতে গেলে মৃগী রোগে আক্রান্ত হয়ে পুকুরের পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুজির পরে পরিবারের সদস্যরা তাকে পুকুরের পানিতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।   

    ওসি আরও জানায়,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে। এ ঘটনায় হাতিয়া একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ