ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ
  • পাথরঘাটায় বিএনপির মনিসহ ৪শ জনের নামে মামলা

    পাথরঘাটায় বিএনপির মনিসহ ৪শ জনের নামে মামলা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় বিএনপির সাবেক সংসদ সদস্য নূরুল ইসলাম মনি ও তার ভাই সাইফুল ইসলাম জামাল সহ মোট ৪শ জনের নামে মামলা হয়েছে। মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে।

    জানা গেছে, মনি ও তার ভাই সাইফুল ইসলাম জামাল, উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী মোহাম্মদ ফারুক, বিএনপি নেতা সেলিম পহলান, আবুল হোসেনসহ মোট ৪শ জনের বিরুদ্ধে মামলা করেছেন পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন পল্টু।

    বরগুনার অতিরিক্ত পুলিশ সুপার এসএম তারেক রহমান জানিয়েছেন, মামলায় ৯৮ জনের নাম উল্লেখ করে বাকিদের অজ্ঞাত আসামি করা হয়েছে। 

    মামলায় গ্রেফতার হয়েছেন বরগুনা জেলা ছাত্রদলের সভাপতি ফায়জুল মালেক সজিব, পাথরঘাটা পৌর ছাত্রদলের সদস্য সচিব খায়রুল ইসলাম শরীফ, রায়হানপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন, ছাত্রদলকর্মী হাসিব ও শাওন। বরগুনার পুলিশ সুপার মো. আবদুল ছালাম সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুরে মামলা ও গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেছেন।

    উল্লেখ্য রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে পাথরঘাটায় আসেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। পথে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার সিঅ্যান্ডবি এলাকায় তার সঙ্গে থাকা লোকজন ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের ওপর হামলা চালায়। কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর লোকজনও এ সময় হামলা চালায়।

    দুই গ্রুপের হামলা-সংঘর্ষে আহত হন নুরুল ইসলাম মনি, আলাউদ্দিন পল্টুসহ অন্তত ৫০ জন। ভাংচুর করা হয় অর্ধশতাধিক মোটরসাইকেল ও ১ টি অগ্নীসংযোগ করা হয়।

    রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে পাথরঘাটায় আসেন বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম মনি। পথে পাথরঘাটা উপজেলার নাচনাপাড়ার সিঅ্যান্ডবি এলাকায় তার সঙ্গে থাকা লোকজন ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের ওপর হামলা চালায়। কাকচিড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন পল্টুর লোকজনও এ সময় হামলা চালায়।

     
     


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ