ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • নোবিপ্রবিতে ‘রাজনৈতিক অর্থনীতি এবং অর্থের অবমূল্যায়ন’ শীর্ষক সেমিনার

    নোবিপ্রবিতে ‘রাজনৈতিক অর্থনীতি এবং অর্থের অবমূল্যায়ন’ শীর্ষক সেমিনার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ‘রাজনৈতিক অর্থনীতি এবং অর্থের অবমূল্যায়নের কারণ ও নিরসন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

    সোমবার (৫ সেপ্টেম্বর ) সকালে ব্যবসায় প্রশাসন বিভাগের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা হাজী মোহাম্মদ ইদ্রিস অডিটোরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম। 

    ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এস. এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল বাকী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, নোবিপ্রবি শিক্ষক সমিতির সভাপতি ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। সেমিনারে প্রধান আলোচক হিসেবে ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক পরিচালক ও জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ড. জামাল উদ্দিন আহমেদ।   

    ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ও সেমিনারের আহ্বায়ক ড. আব্দুল কাইয়ূম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নোবিপ্রবির মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘বর্তমানে বিশ্বের অনেক দেশই অর্থনৈতিক সংকটে রয়েছে। কোভিড-১৯ মোকাবেলা করতে গিয়ে অর্থনৈতিক সংকট আরও ঘনিভূত হয়েছে। আমাদের নিজেদের আরও সংযত হতে হবে, একই সঙ্গে সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। তবেই এ সংকট কাটিয়ে ওঠা সম্ভব। এ ধরণের সেমিনারের মাধ্যমে মুদ্রাস্ফীতি ও আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে আমাদের শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ধারণা লাভ করতে পারবে বলে আমি বিশ্বাস করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। অনুষ্ঠানে ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ