বরিশালে মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে বিএমপি কমিশনারের মতবিনিময়

সচেতনতা বৃদ্ধির মাধ্যমে তরুণ প্রজন্ম তথা শিক্ষার্থীদেরকে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রয়াসে সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় বরিশাল সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের সাথে বিভিন্ন বিষয়ে সচেতনতামূলক মতবিনিময় করেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম- বিপিএম (বার)।
এ সময় তিনি, মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব রটানাে, ডিজিটাল ডিভাইস বিশেষ করে মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস্তবতার নিরিখে বিভিন্ন বিষয় তুলে ধরেন। এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের শিক্ষনীয় ও সচেতনতামূলক ভিডিও কনটেন্ট প্রদর্শন করা হয়।
উল্লেখ্য যে, কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে রেখে আইন মান্যকারী সুনাগরিক হিসেবে গড়ে তোলা ও অপরাধ দানা বাধার আগেই সমাজ থেকে সমূলে তা উপড়ে ফেলার প্রয়াসে পুলিশ অফিসার কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে করা বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি চলমান কার্যক্রম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মাে. জুলফিকার আলী হায়দার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মাে. আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, বরিশাল সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, অধ্যাপক মো. আসাদুজ্জামান, উপাধ্যক্ষ প্রফেসর মোসাম্মৎ ছালমা বেগম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দক্ষিণ মাে. ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার স্টাফ অফিসার সাদ্দাম হােসাইনসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
এইচকেআর