ঢাকা সোমবার, ২০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • সুষ্ঠু ও সুন্দর ক্রীড়া পরিবেশ গড়ে তোলাই সরকারের লক্ষ্য: তথ্যমন্ত্রী           পিরোজপুরে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষে আহত পরীক্ষার্থী দুই মাস ধরে নেই ইউএনও, অতিরিক্ত কর্মকর্তা দিয়ে চলছে নলছিটি উপজেলা নিরাপদ সড়কের দাবিতে গৌরনদীতে মহাসড়ক অবরোধ, বিক্ষোভ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন ঝালকাঠির জীবা আমিনা  সচেতনতার অভাবে অসংখ্য শিশু হাম-রুবেলায় প্রাণ হারাচ্ছে: তথ্যমন্ত্রী  পদোন্নতির পর ওএসডি হলেন বরিশালের বিভাগীয় কমিশনার সংরক্ষিত নারী আসনে ৩৬ জনকে চূড়ান্ত মনোনয়ন দিয়েছে বিএনপি তেলের দাম বৃদ্ধি নিয়ে যা বললেন চরমোনাই পীর এএসআই পদে নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন ২৮ এপ্রিল থেকে শুরু
  • প্রবাসীকে অপহরণের পর অশ্লীল ভিডিও ধারণ, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি

    প্রবাসীকে অপহরণের পর অশ্লীল ভিডিও ধারণ, পাঁচ লাখ টাকা চাঁদা দাবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির এক প্রবাসীকে অপহরণের পর অশ্লীল ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দেওয়ার হুমকি দিয়ে স্বজনদের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। 

    সোমবার সকালে ভুক্তভোগী সৌদি আরব প্রবাসী আব্দুর রব হাওলাদারের স্ত্রী মোসাম্মত রিনা বেগম ঝালকাঠি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন।

    সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, ঝালকাঠির রাজাপুর উপজেলার ইন্দ্রপাশা গ্রামের আব্দুল রব হাওলাদার দীর্ঘ দিন ধরে সৌদি আরবে ব্যবসা করে আসছেন। তিনি ২০২১ সালের ইউপি নির্বাচনে রাজাপুরের মঠবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হন। এই সুবাদে স্থানীয় ফেসবুক ব্যবহারকারি অনেকের সাথে তার সখ্যতা গড়ে ওঠে। পরে তিনি প্রার্থীতা প্রত্যাহার করে সৌদি আরবে চলে যান। সৌদি আরবে বসে এ বছরের ১৫ এপ্রিল আব্দুল রব হাওলাদারকে অজ্ঞাতনামা ব্যক্তিরা তুলে নিয়ে পোশাক খুলে অশ্লীল ভিডিও ও ছবি মোবাইল ফোনে ধারন করে। দুই দিন আটকে রেখে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে এই সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আব্দুল রব হাওলাদারের  স্ত্রী ও স্বজনদের কাছে ফোন করে বিভিন্ন সময় পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে আসছে। এমনকি মোবাইল ফোনে বিভিন্ন রকমের ভয়ভিতি প্রদর্শন করছে অজ্ঞাত অপহরণকারীরা। 

    এব্যাপারে রাজাপুর থানায় ও বরিশাল র‌্যাব-৮ এর কার্যালয়ের অভিযোগ দিয়েছেন ওই প্রবাসীর স্ত্রী। সংবাদ সম্মেলনে তিনি প্রশাসনের ঊর্ধতন কর্তৃপক্ষের কাছে তাঁর স্বামীর ধারণ করা ভিডিও উদ্ধারের জন্য অনুরোধ জানিয়েছেন। সংবাদ সম্মেলনে রিনা বেগমের বোন পারুল বেগম ও ভাগিনা মো. সজিবুল ইসলাম উপস্থিত ছিলেন। রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় বলেন, এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ