ঢাকা শনিবার, ২৫ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনে থাকবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বাবুগঞ্জে গাঁজাসহ তিন মাদক কারবারি আটক বরিশালে বিএনপির কমিটি বাতিলের দাবিতে কালো পতাকা প্রদর্শন গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতার নির্যাতন সইতে না পেরে নারী ইউপি সদস্যর আত্মহত্যা নলছিটিতে গাঁজাসহ ছাত্রদল নেতা আটক ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সম্পাদকমণ্ডলীতে বরিশালের দুই ছাত্রনেতা কুয়াকাটায় ছাত্রদল ও যুবদলের হামলায় আহত সাংবাদিক  অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ বরিশাল নগরীর ২৭নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে মতবিনিময় সভা স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ায় লালমোহনে আনন্দ মিছিল
  • ঝালকাঠিতে অটোবাইক ধর্মঘটের দ্বিতীয় দিনেও ভোগান্তিতে যাত্রীরা

    ঝালকাঠিতে অটোবাইক ধর্মঘটের দ্বিতীয় দিনেও ভোগান্তিতে যাত্রীরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠিতে পৌরসভা কর্তৃপক্ষ বিনা কারনে অটোবাইক আটকে রাখার প্রতিবাদে এবং ভাড়া বৃদ্ধি করে চার্ট টানিয়ে দেওয়ার দাবিতে দ্বিতীয় দিনের মতো অটোবাইক শ্রমিক ইউনিয়নের ধর্মঘট চলছে। 

    রবিবার সকাল থেকে অটোবাইক চলাচল বন্ধ রেখে শ্রমিকরা ধর্মঘট পালন করে। হঠাৎ করে শহর ও সদর উপজেলায় অটোবাইক চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বেশি ভাড়া দিয়ে রিকশাসহ অন্যান্য যানবাহনে চলাচল করতে হচ্ছে যাত্রীদের। পৌরসভা কর্তৃপক্ষ অটোবাইক আটক করায় শহরে চালকদের মধ্যে চরম উত্তেজনা দেখা দেয়। অটোবাইক চালকরা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ মাঠে অবস্থান করছে।

    অটোবাইক চালকরা জানায়, ঝালকাঠি পৌরসভা কর্তৃপক্ষের কাছে ৪ মাস ধরে অটো ভাড়া বৃদ্ধির দাবি জানানো হয়। কিন্তু পৌর কর্তৃপক্ষ ভাড়া বাড়ানো-তো দূরের কথা উল্টো অটোবাইক আটক করার জন্য অভিযানে নামে। কোন কারন ছাড়াই তারা ২০-২৫টি অটোবাইক আটক করে। এতে অটোচালকরা বিক্ষোভে ফেটে পড়েন। তাঁরা বিক্ষোভ মিছিল ও ধর্মঘটের ডাক দেয়। তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট চালিয়ে যাবে বলে জানান অটোবাইক চালক সংগঠনের নেতারা।

    ধর্মঘটের কারণে বিপাকে পড়া যাত্রীরা জানান, অটোবাইক বন্ধ থাকার সুযোগে রিকশা ও ভ্যানগুলো কয়েকগুন বেশি ভাড়া চাচ্ছে। এর ফলে বাধ্য হয়ে যাত্রীদের অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে যেতে হচ্ছে।

    অটোবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সাঈদ খান বলেন, আমাদের দাবি যৌক্তিক। বিনা কারণে আটকে রাখা অটোবাইক ছেড়ে দিতে হবে। বিভিন্ন রুটে ভাড়া বৃদ্ধি করে চার্ট টানিয়ে দিতে হবে। তাহলেই আমরা কর্মসূচি প্রত্যাহার করবো। অন্যথায় ধর্মঘট চলবে বলেও জানান তিনি।

    ঝালকাঠি অতিরিক্ত পুলিশ সুপার প্রশান্ত কুমার দে বলেন, অটোচালকদের শান্ত থাকার আহবায় জানানো হয়েছে। তাদের দাবির বিষয়ে ঝালকাঠি পৌরসভায় মেয়রের সাথে কথা বলে সমাধান করা হবে।
     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ