ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার ঝালকাঠিতে সামান্য বৃষ্টিতে সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে এলাকাবাসীর প্রতিবাদ
  • পাথরঘাটায় লোকনাথ মন্দির উদ্বোধন

    পাথরঘাটায় লোকনাথ মন্দির উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরগুনার পাথরঘাটায় লোকনাথ মন্দির কমিটির আয়োজনে লোকনাথ মন্দিরের শুভ উদ্বোধন করা হয়েছ। 

    রোববার সকাল ১০ টায় পাথরঘাটা সার্বজনীন কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দির এলাকায় মন্দির কমিটির নির্ধারিত স্থানে লোকনাথ মন্দিরের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাথরঘাটা সভাপতি অরুণ কর্মকার।

    এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ পাথরঘাটা শাখার সাধারন সম্পাদক বিটুল মৃধা, দিলিপ বিশ্বাস, পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর জহিরুল হক চিনু, সুভাস সাহা, সিপন দাস,লোকনাথ কমিটির সভাপতি জয় বিশ্বাস, উত্তম বিশ্বাস, লিটন হালদার, সুধির বসু, শেখর ওঝাসহ আরও অনেকে। পৌরহিত্য করেন কেন্দ্রীয় রাধা গোবিন্দ মন্দিরের পুরোহিত চিত্ত রঞ্জন চক্রবর্তী।

    পাথরঘাটা লোকনাথ কমিটির নেতৃবৃন্দ মনি মিত্র, সোহাগ কর্মকার, বাদল বিশ্বাস জানান, আজ লোকনাথ বাবার তিরোধান দিবস। এই তিরোধান দিবসের পুর্বেই সকলের আন্তরিকতায় আমরা লোকনাথ বাবার মন্দির তৈরির কাজ সমাপ্ত করেছি। আজকে শুভ উদ্বোধন হয়েছে, দুপুরে পূজা অর্চনা হয়, বিকেলে প্রসাদ বিতরন করা হয়েছে, রাতে আরতি কীর্ত্তনের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। মন্দির নির্মানের খরচের কথা ভেবে অনুষ্ঠান সল্পপরিসরে অনুষ্ঠিত হয়েছে। আগামী বছরগুলোতে অনুষ্ঠান আরও সুন্দর করার চেষ্টা করব।


    এএজে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ