ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

বরিশালে কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বরিশালে কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালে সার, সেচ ও চলমান আমন ফসলের উৎপাদন বিষয়ে কৃষি কর্মকর্তাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে নগরীর খামারবাড়ির কৃষি তথ্য সার্ভিসের হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই সভার আয়োজন করে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত। সংস্থার উপ-পরিচালক মো. হারুন-অর-রশীদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংস্থার ঝালকাঠির উপ-পরিচালক মো. মনিরুল ইসলাম, পটুয়াখালী জেলা প্রশিক্ষণ অফিসার মো. খায়রুল ইসলাম মল্লিক, বরিশাল সদরের উপজেলা কৃষি কর্মকর্তা ফাহিমা হক এবং বাউফল উপজেলার কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. কামরুল হাসান প্রমুখ। মতবিনিময় সভায় বরিশাল অঞ্চলের বিভিন্ন পর্যায়ের অর্ধশতাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তৃতায় অতিরিক্ত পরিচালক হৃদয়েশ্বর দত্ত বলেন, আমন ধান বরিশাল অঞ্চলের প্রধান দানা ফসল। এর গুরুত্ব অপরিসীম। চাষাবাদে যেন সমস্যা না হয়, সে জন্য মাঠ পর্যায়ে সর্বোচ্চ নজরদারী করতে হবে। সুষ্ঠু সার প্রয়োগ, যত্নআত্তি এবং বালাই ব্যবস্থাপনার জন্য কৃষকদের পরামর্শ দিতে হবে। এগুলো বাস্তবায়ন হলে উৎপাদন আশানুরূপ হবে।
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ