বাবুগঞ্জ উপজেলা যুবদলের দোয়া মোনাজাত

বাবুগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের উদ্যোগে বিএনপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না ও বরিশাল জেলা (দঃ) যুবদলের সাধারণ সম্পাদক এ্যাড. এইচ এম তসলিম উদ্দিন এর রোগমুক্তি কামানায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
রবিবাবর বিকালে উপজেলার পূর্ব ক্ষুদ্রকাঠী দরগাহ বাড়ী জামে মসজিদে(স্টীল ব্রীজ সংলগ্ন) এ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহবায়ক মো. রকিবুল হাসান খান, সদস্য সচিব মো. এবায়দুল হোসেন ও সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রফিকুল ইসলাম রাফিল এর পরিচালনায় দোয়া মোনাজাত অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম ফকির।
অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা যুবদল নেতা আরিফুর রহমান ইরান, ভিপি জুয়েল, মেহেদী আসলাম খোকন, হানিফ তালুকদার লিটন, মো. মাঈনউদ্দিন মুন্সি, মো. রাজিব, রিয়াজ শরিফ, রায়হান শরিফ টোকন, মীর্জা শহিদুল ইসলাম স্বপন, জিয়া সিকদার, সালমান ছালাম, মাসুদ রাড়ী, শাহাজুল ইসলাম, আরিফ হোসেন ওমর, ইকবাল খলিফা, মো. কামরুল, মো. ফিরোজ, ওবায়দুল করিম মোকলেছ, মো. রুমন খান, সোহেল, উপজেলা ছাত্র দলের আহবায়ক আতিক আল আমিন, সদস্য সচিব ইয়াসিন আরাফাত, যুগ্ম আহবায়ক রাকিবুল ইসলাম, বিপ্লব মিস্ত্রী, রুবেল ফকির, রহমতপুর ইউনিয়ন ছাত্রদল সভাপতি মো. ফেরদাউস খান, সহ সভাপতি মো. ইমরান, সহ সাধারন সম্পাদক মো. সাগর, ছাত্রদল নেতা ফয়সাল, নাসির দুয়ারি, শাওন, আল আমিন তুহিন, সাইদুল, বুলবুল প্রমুখ।
উল্লেখ্য বিএমপি'র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া দীর্ঘ দিন যাবৎ অসুস্থ অবস্থায় ঘরবন্দী রয়েছেন, কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না করোনা আক্রান্ত হয়ে অসুস্থ রয়েছেন ও বরিশাল জেলা (দঃ) যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন পহেলা সেপ্টেম্বর পুলিশের হামলায় হাত ভেঙ্গে চিকিৎসাধীন রয়েছেন।
দোয়া মোনাজাতে তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করা হয়।
এএজে