ঢাকা বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম

হিজলায় বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু

হিজলায় বজ্রপাতে নির্মাণ শ্রমিকের মৃত্যু
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

বরিশালের হিজলা উপজেলায় বজ্রপাতে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ২ টার দিকে এই ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ তারিকুল ইসলাম বরগুনা জেলার আমতলী উপজেলার হলুদিয়া গ্রামের মইনুদ্দিন পেদ্দারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইউনুস মিয়া। 

স্থানীয় সুত্রে জানাযায়, হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের চর ছয়গাঁও দাখিল মাদ্রাসার নির্মাণ শ্রমিকের কাজ করতেন তরিকুল ইসলাম। রবিবার দুপুর ২টার দিকে মাদ্রাসায় কাজ করা অবস্থায় বজ্রপাতে আহত হলে তাকে উদ্ধার করে হিজলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তরিকুলকে মৃত্যু ঘোষণা করে। 
 


এএজে
গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

সর্বশেষ