ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • 'মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হয়ে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে'

     'মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হয়ে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে'
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশালের বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান বলেন মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবিত হয়ে আগামী প্রজন্মকে এগিয়ে যেতে হবে। ইন্দুরকানীতে উপজেলা প্রশাসনিক হলরুমে উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা কলেন। তিনি বলেন ,ইন্দুরকানী উপজেলায় কাজ করার সুযোগ আছে। আপনারা সবাই একত্রিত হয়ে কাজ করলে এ উপজেলাকে  একটি  মডেল উপজেলা করা সম্ভব। 

    রোববার বিকালে তিনি উপজেলা পরিষদ সংলগ্ন সংস্কারকৃত  প্রশাসনিক হলরুমে ফিতা কেটে আনুষ্ঠানিক  ২য় বার যাত্রা শুরু করেন।  এর আগে ২০০৬ সালে বিএনপি সরকারের শাসনামলে  উপজেলা প্রশাসনিক ভবনের সাথে একতলা একটি হলরুম করা হয়। যার সংস্কার করে ২য দফায় উদ্বোধন করা হয়।

    সংস্কারকৃত হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে সভায় এছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, উপজেলা চেয়ারম্যান এম,মতিউর রহমান, উপজেলা জেপির সভাপতি  ও ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার. ওসি মো. এনামুল হক, নারী ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন নাহার, ইউপি চেয়ারম্যান কবির হোসেন বয়াতী, শাওন তালুকদার, মাসুদ করীম ইমন, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সহ- সভাপতি মহমুদুল হক দুলাল,  সাংবাদিক ফারুক হোসাইন, আ. রাজ্জাক, ওবাদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালন করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম।


     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ