ঢাকা রবিবার, ৩০ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • শোলনায় বিরোধপূর্ণ জমিতে ধান চাষ নিয়ে সংঘর্ষ, আহত ৫ কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ
  • ফের আটক ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানী

    ফের আটক ‘শিশু বক্তা’ রফিকুল ইসলাম মাদানী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্র বিরোধী উসকানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ‘শিশুবক্তা’ হিসেবে খ্যাত রফিকুল ইসলাম মাদানিকে নেত্রকোনা থেকে আটক করেছে র‌্যাব।

    মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে নেত্রকোণার পূর্ব ধলার লেডির কান্দার নিজবাড়ি থেকে মাদানিকে র‌্যাব-১৪ একটি দল আটক করে।

    বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক ইমরান খান। র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়েছে, সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে বিস্তারিত গণমাধ্যমকে জানানো হবে।

    র‌্যাবের লিগেল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ‘রফিকুল ইসলাম মাদানি সাহেব আমাদের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলা বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।’

    তবে কখন তাকে আটক করা হয়েছে এ বিষয়ে কিছু জানাননি র‌্যাবের এই কর্মকর্তা।

    দুপুরে হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হক তার ফেসবুকে এক স্ট্যাটাসে লিখেন, ‘মাওলানা রফিকুল ইসলাম মাদানি RAB এর নিরাপত্তায় আছে মর্মে নিশ্চিত হয়েছি। অবিলম্বে তার মুক্তির দাবি করছি!’

    এর কিছুক্ষণ পরই মাদানিকে আটকের বিষয়টি নিশ্চিত করল র‌্যাব।

    এর আগে গত ২৫ মার্চ মতিঝিলের শাপলা চত্বরে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় তাকে আটক করেছিল পুলিশ। তবে সেদিন তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। ছয় ঘণ্টা আটক রাখার পর ছেড়ে দেয়া হয় তাকে।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ