ঢাকা শনিবার, ২৯ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাউখালীতে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে ইউএনও’র কাছে ১০ ইউপি সদস্যর স্মারকলিপি উজিরপুর প্রেসক্লাবের সাধারণ সভা বরিশাল নগরীর আলেকান্দায় বাবুল মৃধার স্ত্রীর ইন্তেকাল, এসএম জাকির হোসেনের শোক বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন উজিরপুরে আলফা, মাহিন্দ্রা ও অটো শ্রমিক ইউনিয়নের মতবিনিময় সভা  হিজলায়  সাবেক চেয়ারম্যান টিপু সিকদারের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক  বঙ্গোপসাগরে মাছ শিকার করতে গিয়ে  ট্রলারডুবি, ৫ জেলে নিখোঁজ বরিশালে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেপ্তার  বরিশাল থেকে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের যান চলাচল বন্ধ বরিশালে দিনব্যাপী দুর্নীতিবিরোধী অনুসন্ধানী ও ডেটা সাংবাদিকতা প্রশিক্ষণ
  • বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন

    বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের কমিটি অনুমোদন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বরিশাল দক্ষিণ জেলা ও মহানগর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের নতুন কমিটি অনুমোদন করা হয়েছে। 

    গত ২৪ আগস্ট বিকেল ৩টায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কার্যালয়ে প্রধান অতিথি ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ কমিটি অনুমোদনের ঘোষণা দেওয়া হয়। 

    এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি জাহেদুল হক শামীম, সাধারণ সম্পাদক ড. কে. এম. আই. মন্টি এবং কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়াও মুক্তিযোদ্ধা দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুমোদিত বরিশাল মহানগর কমিটিতে আহ্বায়ক হিসেবে ইঞ্জিনিয়ার মো. জুয়েল, সদস্য সচিব হিসেবে আরিফুর রহমান তুহিন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে আমানুজ্জামান খান এবং ১ নম্বর যুগ্ম আহ্বায়ক হিসেবে তৌফিকুর রহমান বিপ্লবকে দায়িত্ব প্রদান করা হয়েছে।

    অন্যদিকে, বরিশাল দক্ষিণ জেলা কমিটিতে আহ্বায়ক হিসেবে হাবিবুর রহমান মিল্টন, সদস্য সচিব হিসেবে গোলাম মুক্তাদির মুরাদ এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে অ্যাডভোকেট এনামুল হক চিশতী অনুপকে মনোনীত করা হয়েছে।

    নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং জাতীয়তাবাদী শক্তিকে আরও সুসংগঠিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ