পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের গৌরনদী মডেল থানা পরিদর্শন

বরিশালের নবনিযুক্ত পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম গৌরনদী মডেল থানা পরিদর্শন ও সুধীজন এবং সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন।
রোববার সকালে গৌরনদী মডেল থানা কমপ্লেক্স পরিদর্শন শেষে হলরুমে ওসি মো. আফজাল হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, পুলিশ জনগনের বন্ধু। সপ্নের পদ্মা সেতু উদ্বোধনের মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলের আমুল পরিবর্তন হয়েছে।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. হারিছুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহজাহান হোসেন, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এসএম আল-বেরুনী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন মুন্সী, সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া, পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন, উপ-পরিদর্শক সহিদুল ইসলাম, কেএম আব্দুল হক, কামাল হোসেন, আব্দুল হক সিকদার, সাংবাদিক জিএম জসিম হাসান।
এইচকেআর