ঢাকা বুধবার, ২২ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • দ্বিতীয় স্ত্রী নাকি চাকরির সুপারিশ, ভাইরাল ভিডিও নিয়ে প্রশ্ন ছুড়লেন ডাকসু নেত্রী মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক পেশাজীবী দলের কেন্দ্রীয় নিবার্হী কমিটির সহ সভাপতি হলেন মিজানুর রহমান অহিদ  গৌরনদীতে মাদ্রাসার কক্ষে ছাত্রীর ঝুলন্ত লাশ শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগে ডিসিদের ক্ষমতা বাতিল, ফিরলো আগের নিয়ম এবার মোদীর বাসভবন ঘিরে বিক্ষোভ, পদত্যাগ দাবি বরিশালে বনমালী গাঙ্গুলী ছাত্রী নিবাসে নৈশভোজ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান  কিস্তির টাকা তুলতে গিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, এনজিওকর্মী পিরোজপুরের রাকিবুল আটক  কুয়াকাটায় ২০ কেজির সামুদ্রিক শোল বিক্রি ১৪ হাজার টাকায় মিত্রদের ধন্যবাদ প্রধানমন্ত্রীর, ৩১ দফা ও জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার
  • পিরোজপুরের কঁচা নদীতে বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন

    পিরোজপুরের কঁচা নদীতে বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর উদ্বোধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের কঁচা নদীর উপর বেকুটিয়া পয়েন্টে নির্মিত বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতু উদ্বোধন করা হয়েছে। 

    আজ রবিবার সকালে ভার্চুয়ালি সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‌‘সরাসরি পিরোজপুরে গিয়ে সেতু উদ্বোধন করতে পারলে ভালো লাগতো। কিন্তু করোনাভাইরাসের কারণে আমাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। এ জন্য আসতে পারিনি’। প্রধানমন্ত্রী তার বক্তব্যে সেতু নির্মাণে সহযোগিতা করায় চীনকে ধন্যবাদ জানান। 

    সেতু উদ্বোধনের ফলে শেষ হয়েছে দীর্ঘদিনের ফেরি পারাপারের ভোগান্তি। পিরোজপুর সদর উপজেলার সাথে ৪টি উপজেলার যোগাযোগে আর থাকবে না  সময় অপচয়ের বাধা।

    দক্ষিণাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ নদী কঁচা। আওয়ামী লীগ সরকার ২০১৭ সালের ১ অক্টোবর এ নদীর কাউখালীর বেকুটিয়া প্রান্তে ও সদরের কুমিরমারা প্রান্তে শুরু করে সেতু নির্মাণ কাজ। ৮০৯ কোটি টাকা ব্যয়ে ৯৯৮ মিটার দীর্ঘ ও ১৩.৪০ মিটার প্রস্থের এ সেতুটির কাজ ২০২২ সালের জুন মাসে শেষ হয়।

    সেতু চালু হওয়ায় পায়রা গভীর সমুদ্র বন্দরের সাথে বেনাপোল স্থলবন্দরের যোগাযোগের সময় বাঁচবে দেড় থেকে ২ ঘণ্টা। এছাড়া নতুন নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠারও সম্ভাবনা আছে। 


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ